আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

 বিশ্বের সবচেয়ে ধনী শহর নিউ ইয়র্ক

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৩ ০৯:১১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৩ ০৯:১১:৫৬ পূর্বাহ্ন
 বিশ্বের সবচেয়ে ধনী শহর নিউ ইয়র্ক
ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

নিউ ইয়র্ক, ১৯ এপ্রিল : বিশ্বের সবচেয়ে ধনী শহরের তকমা পেল নিউ ইয়র্ক। সারা বিশ্বের মধ্যে এই শহরেই ধনীর সংখ্যা সর্বাধিক। হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। 
হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ৩ লক্ষ ৪০ হাজার মিলিওনেয়ার থাকেন নিউ ইয়র্কে। ফলে এটি বিশ্বের সবচেয়ে ধনী শহর। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপানের রাজধানী টোকিও ও সানফ্রান্সিসকো। এই দুটি শহরে মিলিওনেয়ারের সংখ্যা যথাক্রমে ২ লক্ষ ৯০ হাজার ৩০০ এবং ২ লক্ষ ৮৫ হাজার। এরপর ধনীতম শহরের তালিকায় চতুর্থ স্থান পেয়েছে লন্ডন। ২০০০ সালে বিশ্বের ধনীতম তালিকার শীর্ষে ছিল লন্ডন। ২০ বছরে চতুর্থ স্থানে নেমে গিয়েছে এই শহর। বর্তমানে এই শহরে মিলিওনেয়ারের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার। লন্ডনের পর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর। এই শহরে ধনীর সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ১০০। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের আরও তিনটি শহর- দ্য বে এরিয়া, লস অ্যাঞ্জেলস এবং শিকাগোর নাম আছে ধনীতম শহরের তালিকায়। চিনেরও দুটি শহর- বেজিং ও সাংহাই রয়েছে এই তালিকায়।
প্রসঙ্গত, আফ্রিকা, অস্ট্রেলিয়া, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া, ইউরোপ, মধ্য প্রাচ্য, উত্তর আমেরিকা সহ ৯টি অঞ্চলের মোট ৯৭ শহরের উপর সমীক্ষা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০