আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার, সাধারণ সম্পাদক সাইফুর

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ১২:৪৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ১২:৪৭:১১ অপরাহ্ন
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার, সাধারণ সম্পাদক সাইফুর
সিলেট, ৭ সেপ্টেম্বর : ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদের বাকী সময়ের জন্য সভাপতি নির্বাচিত হন গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম সাইফুর রহমান তালুকদার। সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর অব্যহতিপত্র গৃহীত হওয়ায় এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ শূন্য হয়। 
সাধারণ সভার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য আব্দুল বাসিত। সভায় তিনটি শোক প্রস্তাব গৃহীত হয়।এগুলো পাঠ করেন কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশের শহীদদের স্মরণে শোক প্রস্তাব, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস'র সিলেট ব্যুরো প্রধান মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ ও সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয়। তাদের স্মরণে এক মিনিট নিরবতা ও সুরা ফাতেহা পাঠ করা হয়। সাধারণ সভায় দীর্ঘদিন থেকে অসুস্থ ক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দীপন তাঁর অনুভূতি ব্যক্ত করেন এবং প্রবাসগমন উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য(সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য) শ্রী আশীষ দে কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার,নতুন সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল, মো: আব্দুল হাছিব,ক্লাব সদস্য শিব্বির আহমদ ওসমানী,মো: সাইফুল ইসলাম, শ্রী আশিষ দে,ফারহানা বেগম হেনা,দেবব্রত রায় দীপন, মো: কামরুল আলম, সাদিকুর রহমান চৌধুরী,শাজাহান শাহেদ, মো: আলমগীর আলম, মো: আব্দুল বাসিত, এম এ ওয়াহিদ চৌধুরী, তাসলিমা খানম বীথি, মোশাররফ হোসেন সুজাত, মো: মোশাহিদ আলী, তারেক আহমদ খান, লোকমান হাফিজ, দেলোয়ার হোসেন মান্না,শাহীন আহমদ, ইফতেখার শামীম, আব্দুল হান্নান,শাহিদ আহমদ হাতিমী,হেনা মমো ,মাসুম বিল্লাহ ফারুকী,সৈয়দ রাসেল আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে গোলজার আহমদ হেলাল দায়িত্বপালনে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি একটি টেকসই গতিশীল প্রেসক্লাব গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০