আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান নতুনধারার

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ১২:৪৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ১২:৪৯:৫২ অপরাহ্ন
জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান নতুনধারার
ঢাকা, ৭ সেপ্টেম্বর : জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘ভঙ্গুর অর্থনীতি থেকে উন্নয়নের অর্থনীতি’ শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জাতীয় শিক্ষাধারার সদস্য ইভা আক্তার, আঁখিনূর টুম্পা প্রমুখ।  
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’ ভুলে গেলে চলবে না, নিজেদের সবটুকু সামর্থ দিয়ে উপদেষ্টাদেরকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের অর্থনীতিকে সচল করতে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজী,  দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। যাতে করে রাজনীতির নামে অপরাজনীতি বন্ধের পাশাপাশি সবরকমের খুন-গুম-অপরাধ থেকে মুক্তি পায় বাংলাদেশের সাধারণ মানুষ। সেই সাথে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা থেকে সরে এসে দেশে সম্প্রীতির সমাজ নির্মাণেরও আহবান জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী