আমেরিকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে রবিবার বৈঠক, আলোচনা বহুমাত্রিক হবে : পররাষ্ট্র সচিব

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ১২:৫৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ১২:৫৯:৪৮ অপরাহ্ন
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে রবিবার বৈঠক, আলোচনা বহুমাত্রিক হবে : পররাষ্ট্র সচিব
ঢাকা, ১৩ সেপ্টেম্বর : অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অত্যন্ত ইতিবাচক পরিবেশে মার্কিন দলের বৈঠক হবে বলে আশা করছেন সরকারের কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আলোচনা শুরু করার আগে আমি কোনও ধরনের মন্তব্য করতে চাই না, যেটি আলোচনার স্বাভাবিকতা ক্ষুণ্ন করে। আমি শুধু এটি বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিনিধি দল আসছে; তারা যে এই সম্পর্ককে গুরুত্ব দেয় সেটির বড় প্রতিফলন ঘটছে এর মাধ্যমে। প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় দেখলে বোঝা যায় এই আলোচনা বহুমাত্রিক হবে। এটি শুধু একটি নির্দিষ্ট বিষয়ে সীমিত থাকবে না। আমরাও এর সঙ্গে সঙ্গতি রেখে প্রস্তুতি নিচ্ছি।’
আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা ও সংস্থার সঙ্গে বৈঠক করবে ওই প্রতিনিধি দল। দলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের (অর্থ মন্ত্রণালয়) অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান নেতৃত্ব দেবেন। তার সঙ্গে দলে আরও থাকবেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের (পররাষ্ট্র মন্ত্রণালয়) পক্ষ থেকে অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) এবং মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএআইডি’র প্রতিনিধিরাও দলে রয়েছেন।
উল্লেখ্য, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া পররাষ্ট্র সচিবের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চ করবে দলটি। পৃথকভাবে দলের কয়েকজন সদস্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে টেকনিক্যাল মিটিং করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত