আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

হবিগঞ্জে শব্দকথা'র আয়োজনে শরৎ উৎসব উদযাপিত

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০২:৩০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০২:৩০:২৮ পূর্বাহ্ন
হবিগঞ্জে শব্দকথা'র আয়োজনে শরৎ উৎসব উদযাপিত
হবিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর : ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের পালাবদলে আসে শরৎ। শরৎ আগমনের অন্যতম প্রতীক কাশফুল আর নীল আকাশের বুকে ভেসে বেড়ানো শুভ্রতাকে ছড়িয়ে দিতে "শব্দকথা লেখক পাঠক ফোরাম" আয়োজন করেছে 'শরৎ উৎসব ২০২৪'। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় হবিগঞ্জে শব্দকথা প্রকাশনের কার্যালয় প্রাঙ্গণে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মাধ্যমে শরৎ উৎসবের শুভ উদ্বোধন করা হয়।
শব্দকথা'র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব খোকন ও সাংগঠনিক সম্পাদক তাসনীমুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বহুমাত্রিক লেখক ও উদ্ভিদ গবেষক ড. সুভাষ চন্দ্র দেব, সিলেটের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ, শিশু সংগঠক বাদল রায়, শচীন্দ্র ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গৌতম সরকার, বর্ণমালা খেলাঘরের সাধারণ সম্পাদক দিপুল রায়, প্রভাষক আলমগীর হোসেন চৌধুরী, সংগঠক হেলাল আহমেদ। বক্তব্য রাখেন ব্যাংকার তোফায়েল আহমেদ, খোয়াই থিয়েটারের দপ্তর সম্পাদক শেখ ওসমান গনি রুমী, শব্দকথা'র বার্তা সম্পাদক আখতারুজ্জামান তরফদার, কবি কেইএম তালুকদার তোফায়েল প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন মীর ফয়সাল আহমেদ, শাবনুর আজিম স্মিতা, সৌরভ রায়, নাঈম মিয়া, সোহবাত ছাদিক আয়ান, সৌম্যশ্রী দেব। সংগীত পরিবেশ করেন শিরিন আক্তার সোনিয়া ও ইয়াছিন মাহমুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "বাঙালি মানসিকতার সঙ্গে ঋতুবৈচিত্র্যের নানা অনুষঙ্গ জড়িয়ে রয়েছে। এই যে শরতের বিশাল নীলাকাশ আর কাশবন আমাদের মনের গভীরতাকে আরও প্রসারিত করে, মনকে আরও উদার করে। মানুষের মন যত উদার হবে দেশ তত বেশি অসাম্প্রদায়িক ও মানবিক হবে। শব্দকথা যেন তাদের এই আয়োজন অব্যাহত রাখে। একটি জেলাকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ করতে শব্দকথা মত অন্যরাও এগিয়ে আসার প্রত্যাশা।" 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত