আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

মামলার হুমকি দিলেন ফারিণ

  • আপলোড সময় : ২০-০৪-২০২৩ ১২:৩৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৩ ১২:৩৫:০৩ পূর্বাহ্ন
মামলার হুমকি দিলেন ফারিণ
ঢাকা, ২০ এপ্রিল (ঢাকা পোস্ট) : নিজের ব্যক্তিজীবন নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একজন গায়ক ও অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়ে প্রেম ও বিয়ের খবর প্রকাশ করে কতিপয় গণমাধ্যম। এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন তিনি। জানান, মিথ্যা ও অবমাননাকর সংবাদ পরিবেশন করলেই নেবেন আইনি ব্যবস্থা।
বুধবার (১৯ এপ্রিল) রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ফারিণ। তিনি লিখেছেন, ‘সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি।’
আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও লেখেন, ‘কষ্ট নিয়ে বলতে হচ্ছে- কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’
নিজের ব্যক্তিজীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে ফারিণের অভিমত, ‘আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সব সময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তি ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাকস্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করব।’
গুঞ্জন নিয়ে মুখ খুলতে নারাজ ফারিণ। তার মূল্যায়ন, ‘আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দিইনি। কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি।’
সবশেষ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। ধন্যবাদ।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ