আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০২:৪৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০২:৪৬:৪১ পূর্বাহ্ন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু
হবিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) :  চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা-বাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, পৌরসভার দক্ষিণ বড়চর (তালুগড়াই) গ্রামের বাসিন্দা শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারের মদিনা টাইলসের স্বত্বাধিকারী মৃত হাজী কিম্মত আলীর কনিষ্ঠ ছেলে মো. মোস্তাফিজুর রহমান (২৭) ও সুদিয়াখলা গ্রামের বাসিন্দা মো. মৌলদ হোসেনের ছেলে শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান (২৮)।
এদিকে ছাত্রদল নেতার মৃত্যুর খবর পেয়ে রাতেই চুনারুঘাট থানায় ছুটে যান জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটের ছাত্রদল, যুবদল ও বিএনপির অনেক নেতারা।
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক মো. ছদরুল আমিন বলেন, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের রামগঙ্গা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় চুনারুঘাটগামী মোটরসাইকেল (সিলেট-ল ১২-১৩৪৮) এর দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। লাশের সুরতহাল শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ