আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

সিলেটে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মাননা প্রদান 

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০২:৫৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০২:৫৯:২৮ পূর্বাহ্ন
সিলেটে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মাননা প্রদান 
সিলেট, ১৫ সেপ্টেম্বর : হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সদস্য সম্মেলন ও ট্রাফিক ভলেন্টিয়ার সম্মাননা, মেধাবী শিক্ষার্থী সম্মাননা, স্বেচ্ছাসেবী সম্মাননা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান সিলেট মহানগরীর প্রানকেন্দ্রে অবস্থিত সারদা হলে শনিবার ১৪ সেপ্টেম্বর হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হাফিজ  মাও: মো: ছালিম আহমদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সিলেট সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, সিসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, দৈনিক আজকের সিলেট এর সহ-সম্পাদক মিজান মোহাম্মদ, অভিনেতা ও ছড়াকার প্রশান্ত লিটন, দৈনিক ইনফো বাংলার সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, অভিনেতা আমিনুল ইসলাম, সিনিয়র সেচ্ছাসেবী মুহিবুর রহমান শুয়াইব, অভিনেতা রাজিব শাহানেওয়াজ, সংগঠনের উপদেষ্টা মশিউর রহমান, আবিদ হোসেন খান। দিনব্যাপী অনুষ্ঠান মালায় বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান রাখায় মানবিক সংগঠন ও মানবিক শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সাটিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বেচ্ছাসেবা এমন এক কাজ যা ব্যক্তিকে মানবিক করে এবং সমাজকে মানবিক হতে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি এতগুলো তরুণ একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে দেখে সত্যি অবাক করেছে আমাদের।’ এই তরুণদের কাজে উৎসাহ দিতে সম্মাননা আয়োজন করায় হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরে সকলের উপস্থিতিতে ভোটের মাধ্যমে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব নির্বাচন করা হয়। তাঁরা আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা