আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা, সন্দেহভাজন আটক

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৩:২১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৩:২১:৪৩ পূর্বাহ্ন
ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা, সন্দেহভাজন আটক
ফ্লোরিডা, ১৬ সেপ্টেম্বর :  প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা।  রবিবার স্থানীয় সময় দুপুর দুটো নাগাদ ফ্লোরিডায় গলফ ক্লাবে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই । আগ্নেয়াস্ত্র-সহ একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে সুস্থ আছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপার্থী ৷
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই সময় পাম বিচের বাড়ি থেকে খানিক দূরে একটি ক্লাবে গলফ খেলছিলেন ট্রাম্প। আচমকা গুলির আওয়াজ শোনা যায়। তৎক্ষণাৎ তল্লাশি শুরু করে সিক্রেট সার্ভিস। ট্রাম্পের থেকে খানিকটা দূরেই বন্দুক হাতে এক ব্যক্তিকে দেখতে পান তারা। দেখামাত্র তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বন্দুক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, কিছুক্ষণের মধ্যেই  ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিক্রেট সার্ভিস। 
তবে এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় এফবিআই।
এর আগে গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি ট্রাম্পের ডান কান ভেদ করে গেলেও প্রাণে বেঁচে যান রিপাবলিকান পার্টির এই প্রার্থী।
হোয়াইট হাউসের তরফে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন শুনে তাঁরা চিন্তামুক্ত আছেন। ট্রাম্পের উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন বাইডেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ