আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ডেট্রয়েট বাইতুল মোকাররম মসজিদের হিফজ ছাত্রদের সংবর্ধনা 

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ১২:৩৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ১২:৩৪:৪৫ অপরাহ্ন
ডেট্রয়েট বাইতুল মোকাররম মসজিদের হিফজ ছাত্রদের সংবর্ধনা 
ডেট্রয়েট, ১৭ সেপ্টেম্বর : মিশিগানের বাঙ্গালী কমিউনিটির অন্যতম বৃহৎ ডেট্টয়েট বাইতুল মোকাররম মসজিদে হিফজ সম্পন্ন ৪১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার রাতে মসজিদের ১৯ তম ইসলামি মহাসম্মেলনে অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। শনি ও রোববার আসর থেকে শুরু হওয়া এশার নামাজ পর্যন্ত দুই দিনব্যাপি এ সম্মেলন অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। সামার উপলক্ষে মসজিদ ভিত্তিক কোরআনের হিফজ বিশেষ ক্লাসের চালু করা হয়। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও হিফজ ক্লাস করার ব্যবস্থা ছিল এ মসজিদে। হিফজ সম্পন্ন বেশির ভাগই স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র। এছাড়া কয়েকজন ডাক্তার ও ইঞ্জিনিয়ার কোরআনে হিফজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুষ্ঠানে হিফজ ছাত্রদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও বই উপহার তুলে দেন হিফজ ক্লাসের শিক্ষকসহ অনুষ্ঠানের মেহমানরা।  
মসজিদ কমিটির প্রেসিডেন্ট ডা.সিরাজুল হকের সভাপতিত্ব খলিাফায়ে মাদানী শায়খে রেঙ্গা (রহ.) এর সুযোগ্য সাহেবজাদা হাফেজ মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান, কানাডার টরোন্টোর মসজিদ আল আবেদীন-এর খতিব হাফেজ মাওলানা আসলাম উদ্দিন আল-আজহারী, বাইতুল মোকাররম স্টাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ বকুল, মসজিদ নুর-এর খতিব মাওলানা আবু সিদ্দিক, এমডা মসজিদ-এর খতিব মুফতি তাজিম আহমদ, ডেট্টয়েট দারুল উলুম-এর শিক্ষা সচিব হাফেজ জাবেদ আহমদ মেহমান হিসেবে বয়ান পেশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাইতুল মোকাররম সমজিদের ইমাম ও খতিব আহমদ কাসেম।    

এছাড়া ডা.হাফিজ মাহফুজ হক, ডা.হাফিজ আবদুল মালিক এমডি, ইঞ্জিনিয়ার সাইদ খান, বাইতুল মোকাররম মসজিদ কমিটির জয়েন্ট সেক্রেটারি মুহিবুর রহমান খোকনসহ অনেকে বক্তব্যে রাখেন।   
মোহাম্মদ নাকিব হাসান রায়হান-এর কোরআন তেলেওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান-এর মোনাজাত পরিচালনার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। 
মাওলানা  আসলাম উদ্দীন আল আযহারী উপস্থিত পিতা-মাতা ও হিফজ সম্পন্ন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান। পবিত্র কোরআন ও ধর্মীয় শিক্ষার উপর গুরুত্বারোপ করে নতুন প্রজন্মকে এ শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে সামার স্কুল ও উইকেন্ড ক্লাসের অভিভাবকদের আরো বেশি যত্নবান হওয়ার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে মসজিদ কমিটির প্রেসিডেন্ট ডা.সিরাজুল হক বলেন, পবিত্র কোরআন হিফজ করে নিজের হৃদয়কে আলোকিত করেছো, সবাইকে মোবারকবাদ জানাই। একই সাথে শুভেচ্ছা মা-বাবা ও শিক্ষকদের প্রতিও। 
মসজিদের ইমাম আহমদ কাসেম বলেন, পবিত্র কোরআন পৃথিবীর সবচেয়ে বড় মুজিয়া ও ইসলামের প্রধান উৎস। আল্লাহ তা নাজির করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য। তাই নতুন প্রজন্মকে ইসলামের দীক্ষায় আলোকিত করতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং  বায়তুল মোকাররম মসজিদে উইকেন্ড ক্লাসে ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠানোর আহবান জানান

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স