আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী
৯ মাসে মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৯৯

সাউথফিল্ডে দুই গাড়ির সংঘর্ষে আহত ৭ 

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ১১:৪৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৪ ১১:৪৯:১৫ পূর্বাহ্ন
সাউথফিল্ডে দুই গাড়ির সংঘর্ষে আহত ৭ 
সাউথফিল্ড, ২১ সেপ্টেম্বর : গতকাল শুক্রবার সকালে সাউথফিল্ডে দুটি গাড়ির সংঘর্ষে পাঁচ শিশুসহ ৭ জন সামান্য আহত হয়েছে। ১০ মাইলের কাছে লাহসার রোডের লরাস একাডেমি চার্টার স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। 
সাউথফিল্ডের ডেপুটি পুলিশ প্রধান অ্যারন হুগুলে জানান, ৩৩ বছর বয়সী এক নারী তার সন্তানদের নিয়ে গাড়িটি চালাচ্ছিলেন, যাত্রী ছিলেন সাত বছর বয়সী দুই শিশু, একজন ১৩ বছর বয়সী ও ১৫ বছর বয়সী দুই কিশোর। ঘটনার সময় ওই স্থানে অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি গাড়িতে থাকা এক মা ও তার পাঁচ সন্তানসহ ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে । তবে, দুর্ঘটনার পেছনে অ্যালকোহল বা মাদকের কোনো কারণ ছিল বলে মনে করছে না পুলিশ। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মিশিগানের মহাসড়কে দুর্ঘটনা ৬৯৯ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যের কর্মকর্তারা। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, মিশিগানে গত বছর ১ হাজার ২১টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে, যা ২০২২ সালের ১ হাজার ৫৩টি দুর্ঘটনার তুলনায় ৩ শতাংশ কম। এতে বলা হয়, মিশিগানে সামগ্রিক দুর্ঘটনার সংখ্যা ২০২২ সালে ২ লাখ ৯৩ হাজার ৩৪১ থেকে ২ শতাংশ কমে ২০২৩ সালে ২ লাখ ৮৭ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা