আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মাধবপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক ৬

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ১২:৩৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৪ ১২:৩৬:২৫ অপরাহ্ন
মাধবপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক ৬
মাধবপুর, (হবিগঞ্জ) ২৩ সেপ্টেম্বর : মাধবপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস এর অনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা সকলেই বাংলাদেশের নাগরিক। তারা অবৈধভাবে ভারত গিয়েছিল। 
আটককৃতরা হল, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ থানার কালীনগর গ্রামের মরাপাগলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র দুলাল মিয়া (৩০), একই থানার চাকপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র রাসেল (১৬), আব্দুর রহিমের পুত্র শাহাদত হোসেন (১৯), চুনাপুটি গ্রামের ফরিজ উদ্দিনের পুত্র আব্দুল বারী (৩০), রায়হান মিয়ার পুত্র আব্দুল আলীম (১৯), শিবগঞ্জ থানার গুণটুলা গ্রামের আব্দুল মোমিনের পুত্র তোষার আলী (১৭)।
বিজিবি জানায়- আটককৃতদের জিজ্ঞাসাদ করলে তারা জানিয়েছে দালালদের সহায়তায় তারা গত দুই তিন মাস পুর্বে মাধবপুর সীমান্ত দিয়ে রাজ মিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। ফের তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়। 
মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিজিবি আটকের পর তাদেরকে থানায় সোপর্দ করেছে। তারা সকলেই অনুপ্রবেশকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি