আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

সিলেটে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ১২:৩১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ১২:৩১:৫৫ অপরাহ্ন
সিলেটে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ
সি‌লেট,২৬ সেপ্টেম্বর : গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন, পাশাপাশি ঘরে বসে অর্থ আয় ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মৌলভীবাজার, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা হাজীগঞ্জ ও সিলেট শহ‌রের বি‌ভিন্ন স্থা‌নে ২৫ সেপ্টেম্বর বুধবার, ৬০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
প্রকল্প পরিচালনার দা‌য়ি‌ত্বে ছি‌লেন অত্র ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির, সদস্য মুরাদ আহমেদ নিজাম ও  শাহজাহান মিয়া। 
সেলাই মেশিন পাওয়া রোকেয়া বলেন, আমার স্বামী একজন দিনমজুর, আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল, টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই, জয়তুন হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ একাডেমি’র পক্ষ থেকে সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি কিন্তু সেলাই মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি না, তারা আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনে দিয়েছে এবং আমি এই সেলাই মেশিন দিয়ে টাকা উপার্জন করে নিজের সংসারে কিছুটা হলেও অবদান রাখার সুযোগ পাব।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্ঠপোষক আব্দুল মজিদ (লাল মিয়া) ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ ম‌নে ক‌রেন আমাদের একার প‌ক্ষে দেশের গরিব অসহায়দের দুঃখ, কষ্ট লাগব করা সম্ভব নয়। সমা‌জের বিত্তবান‌দের প্রতি আমরা অনুরোধ করছি, অসহায় মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীরা এ‌গি‌য়ে আশার আহ্বান জানাচ্ছি এবং জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে ব‌লে আশা ব্যক্ত ক‌রেন।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা