আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

আটলান্টিক সিটিতে কাউন্সিলম্যান মোমিনুল হক মোমিনের নির্বাচনী সভায় ঐক্যের জয়গান

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ১১:৫৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ১১:৫৯:০২ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে কাউন্সিলম্যান মোমিনুল হক মোমিনের নির্বাচনী সভায় ঐক্যের জয়গান
আটলান্টিক সিটি, ২৬ সেপ্টেম্বর : আজ বৃহষ্পতিবার  রাতে আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মোমিনুল হক মোমিনের নির্বাচনী সভা স্থানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত হয়। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসউদদীন পাঠান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সুমন মজুমদার ।
সভায় বক্তব্য রাখেন আনজুম জিয়া,আমীর কাশ্মীরি, মনিরুজামান মনির, জাহাংগির হোসেন ভূঁইয়া, সুমন মজুমদার, মোঃ শাহরিয়ার আহমেদ, মিরাজ খান, মোঃ দিদার, ফরহাদ সিদ্দীক, সুব্রত চৌধুরী,  সৈয়দ শহীদ, মোঃ আইয়ুব, আকবর হোসেন, আমিরুল ইসলাম টফি, শাহারু চৌধুরী, ফারুক তালুকদার, কুতুবউদদীন এমরান, বেলাল হোসেন, গিয়াসউদদীন পাঠান, বিপ্লব দেব, সাঈদ দোহা, মোঃ শাহীন, আসিফ আনোয়ার, জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমদ, শেখ আমিন, ফেরদৌস আহমদ, শামসুল ইসলাম শাহজাহান, সৈয়দ মোঃ কাউসার, মোকতাদির রহমান, কাঞ্চন বল, সাব্বির হোসেন ভূঁইয়া, আব্দুর রফিক, শহীদ খান প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, আজকের ঐক্যবদ্ধ সভার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিতে ঐক্যের যে সূচনা  হয়েছে সেটা যেন বজায় থাকে। বক্তারা আশা প্রকাশ করেন, এই ঐক্য যেন শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য না হয়ে বাংলাদেশ কমিউনিটির সাধারন স্বার্থে হয় এবং এই ঐক্য যেন চিরকাল অটুট থাকে।
বক্তারা বলেন, মূলধারায় আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, কোন সংগঠনকে নয়। কাজেই মূলধারায় বাংলাদেশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আটলান্টিক সিটিতে ক্রিয়াশীল সকল বাংলাদেশি সংগঠনের মধ্যেও ঐক্যের তাগিদ দেন।
কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মোমিনুল হক মামুন তাঁর বক্তব্যে সভায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী পাঁচ নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য  নির্বাচনে তাঁকে পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে জয়ী করার জন্য আহ্বান জানান।
সভায় কমিউনিটি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মোমিনুল হক মামুনকে জয়ী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। উল্লেখ্য, বর্তমানে মোমিনুল হক মোমিন পঞ্চম ওয়ার্ডের  অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যানের  দায়িত্ব পালন করছেন। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের