আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ডেট্রয়েট রিভারে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ১২:৪২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৪ ১২:৪২:০৯ অপরাহ্ন
ডেট্রয়েট রিভারে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ
ড্রেট্রয়েট, ২৮ সেপ্টেম্বর :  একদিকে চলছে পিতৃপক্ষ, অন্যদিকে জোরকদমে চলছে মায়ের আগমনের প্রস্তুতি। আর তাই উৎসবের আনন্দে মেতে উঠেছে বাঙালি।
এখন পিতৃপক্ষ চলছে। শেষ হবে ২ অক্টোবর।  পিতৃপক্ষ চলাকালীন মনে করা হয় যে ব্যক্তি তাঁর প্রয়াত পিতৃপুরুষদের তুষ্ট করেন তাঁর আর জীবনে ফিরে তাকাতে হয় না। পিতৃ পুরুষদের আর্শিবাদে জীবন থেকে দূর হয় সমস্ত সংকট। এই সময় পিতৃপুরুষরা উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে মর্ত্যে নেমে আসেন।  নিয়ম অনুযায়ী তাঁদেরকে তৃপ্ত করতে তিল, জল দান করা হয় ৷ সেই সাথে  এ সময় সংযত ও দান পূণ্যের দিকে নজর দিতে হয়। 
তর্পনের মানে তৃপ্তিদান। শাস্ত্রকথা মতে, হিন্দুরা বিশ্বাস করে থাকেন, পরলোকগত প্রিয়জনের আত্মার তৃপ্তিদানে জলদানের রীতিতে লুকিয়ে আছে তর্পনের প্রাথমিক তত্ত্ব। প্রয়াত পূর্বপুরুষদের আত্মার বিনাশ নেই। তাই সেই আত্মার তৃপ্তির জন্য শ্রাদ্ধকর্ম উত্তর পুরুষদের কর্তব্য। শাস্ত্রমতে, জলদান করলে সেই আত্মা তৃপ্তি লাভ করে। 
এদিকে গতকাল সকালে শিবমন্দির টেম্পল অব জয়ের আয়োজনে ডেট্রয়েট রিভারে তর্পণ সারলেন পুণ্যার্থীরা। তর্পণকারীরা কোমর পরিমাণ পানিতে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করে ফুল, বেলপাতা, তিলসহ অন্য সামগ্রী দিয়ে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করেন। তর্পনে পৌরহিত্য করেন শিব মন্দিরের প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। 
মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত