আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

নবীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত  ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ১২:৪৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ১২:৪৬:১৭ অপরাহ্ন
নবীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত  ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জ, ২৯ সেপ্টেম্বর : নবীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবীগঞ্জ থানার নবাগত ওসি মো. কামাল হোসেন। রবিবার সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার নবাগত ওসি মো. কামাল হোসেন, ওসি (তদন্ত) দুলাল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় সম্পাদক আলা উদ্দিন আহমেদ, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শওকত আলী,শাহ সুলতান আহমদ, এম,মুজিবুর রহমান,  আশাইদ আলী আশা, হাবিবুর রহমান চৌধুরী শামীম, সলিল বরন দাশ ,মুহিবুর রহমান, ছনি আহমেদ চৌধুরী, অঞ্জন রায়, সাগর আহমেদ, মোফাজ্জল ইসলাম সজীব, আলাল মিয়া, ইকবাল তালুকদার, স্বপন রবি দাশ, নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার স্বপন সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. কামাল হোসেন বলেন, নবীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে পুলিশকে সার্বিক সহযোগিতা করতে হবে, মাদক ও জুয়া নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে, থানাকে দালাল মুক্ত করতে দালালদের তালিকা প্রনয়ণ করে থানায় টানানো হবে। ওসি বলেন, মিথ্যা মামলার মাধ্যমে কেউ হয়রানির শিকার হবেন না। ফেইসবুকে যেকোনো তথ্য শেয়ার করলে তথ্যের সত্যতা যাচাই করা উচিত অন্যতায় গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ