আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ঢাকায় অ্যাক্রেডিটেশন ফর কোয়ালিটি মেডিক্যাল এডুকেশন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ০১:০১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ০১:০১:০৯ অপরাহ্ন
ঢাকায় অ্যাক্রেডিটেশন ফর কোয়ালিটি মেডিক্যাল এডুকেশন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু
ঢাকা, ২৯ সেপ্টেম্বর : আজ ২৯শে সেপ্টেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হলো “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাক্রেডিটেশন ফর কোয়ালিটি মেডিকেল এডুকেশন”। দুইদিন ব্যাপী এই কনফারেন্স আয়োজন করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশ ও বাইরের ৭টি দেশ থেকে চিকিৎসা শিক্ষা খাতের প্রথিতযশা প্রায় ৪৫০ ব্যক্তিত্ব এই কনফারেন্সে অংশ নেবেন। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের প্রেসিডেন্ট প্রফেসর রিকার্ডো লিওন বোর্কেজ এই আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব এম এ মুবিন খানের সভাপতিত্বে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রিকার্ডো লিওন বোর্কেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসোসিয়েশন ফর মেডিকেল এডুকেশন, বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. মো.হুমায়ূন কবির তালুকদার। তিনি বলেন দেশের চিকিৎসা শিক্ষার মান যুগোপযোগী ও বিশ্বমানের করার জন্য WFME-র নির্দেশনা অনুযায়ী প্রতিটি মেডিকেল কলেজকে উদ্যোগী হতে হবে এবং পাশাপাশি সরকার ও নবগঠিত অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে যথাযথ ভূমিকা রাখতে হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রিকার্ডো বলেন,সারা পৃথিবীর চিকিৎসা শিক্ষার মানোন্ননের জন্য WFME-র দেয়া স্ট্যন্ডার্ড অনুসরণ করে প্রতিটি দেশ যেন বেসিক চিকিৎসা শিক্ষার অ্যাক্রেডিটেশন নিশ্চিত করে। 
সভাপতির বক্তব্যে বিপিএমসিএ-র প্রেসিডেন্ট  এম এ মুবিন খান বলেন, বাংলাদেশে মানসম্পন্ন চিকিৎসা শিক্ষার অ্যাক্রেডিটেশন নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে পেরে বিপিএমসিএ আনন্দিত ও সম্মানিত। এসোসিয়েশনের লক্ষ্য হল বিশ্বমানের চিকিৎসা শিক্ষা উৎসাহিত করা এবং সদস্য প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করা। তিনি বলেন, বিপিএমসিএ-র আওতাধীন ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় ৫০ হাজার রোগী আউটডোরে চিকিৎসা পান এবং প্রায় ১২ হাজার রোগী ইনডোর সুবিধাগুলিতে পরিষেবা পান। বাংলাদেশে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে ১ লাখেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মী কাজ করছে। বিপিএমসিএ-র মহাসচিব প্রফেসর ডা. মো. মোয়াজ্জেম হোসেন আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
দুইদিন ব্যাপী বিভিন্ন সেশনে অভ্যাগত অতিথিগণ আলোচনায় অংশগ্রহণ করবেন। আলোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ শাখার প্রতিনিধি ডা. বারডান জং রানা, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়া থেকে আগত সাউথ-ইস্ট এশিয়া রিজিওনাল কাউন্সিল ফর মেডিকেল আসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর তিতি সাবিত্রি, থাইল্যান্ড মেডিক্যাল এডুকেশন এক্রেডিশন ইন্সটিটিউট থেকে প্রফেসর সোমচাই ইয়ংসিরি, ভারতে জি আই সার্জারি ও মেডিক্যাল এডুকেশন  থেকে প্রফেসর অবিনাশ সুপে ও কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ইন্দিকা মহেশ করুণাথিলাকে, যুক্তরাষ্ট্র থেকে ড. মো.নাসির উদ্দিন সহ প্রমুখ, এছাড়াও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় সন্মেলনে অ্যাক্রেডিটেশন সংক্রান্ত বিষয় উপস্থাপন করেন। এই কনফারেন্স সম্পর্কে আরো তথ্য জানতে ভিজিট করুন- http://www.ica2024.org/ 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী