আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

টেরি বেকার পুরস্কার পেলেন হবিগঞ্জের তোফাজ্জল সোহেল

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ০১:০৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ০১:০৫:৩৫ অপরাহ্ন
টেরি বেকার পুরস্কার পেলেন হবিগঞ্জের তোফাজ্জল সোহেল
হবিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর : পানি ও নদী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক 'টেরি বেকার' পুরস্কার লাভ করেন বাংলাদেশের খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও লং আইল্যান্ড সাউন্ডকিপার টেরি বেকারের নামে ২০১৬ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কার যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরের ওয়াটারকিপার সদস্যদের মধ্যে প্রদান করা হয়। এবছর যুক্তরাষ্ট্র থেকে অ্যাওয়ার্ড লাভ করেন নর্থ ক্যারোলিনার এস টি জনস রিভারকিপার লিসা রিনামেন ও বাংলাদেশের তোফাজ্জল সোহেল।
২৮ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গ রাজ্যের মিলওয়াকি শহরে সম্মেলনের শেষ দিন ওয়াটারকিপার এলায়েন্সের সমাপনী অধিবেশনে এই অ্যাওয়ার্ড প্রদান করেন ওয়াটারকিপার অ্যালায়েন্স এর কাউন্সিল বোর্ডের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ও তোফাজ্জল সোহেল এর মনোনয়নকারী শরীফ জামিল।
এ সময় উপস্থিত ছিলেন ওয়াটার অ্যালায়েন্স এর নির্বাহী পরিচালক মার্গ ইয়াগি, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক কার্ল কোপ্লান, মিলওয়াকি রিভারকিপার সেরল নানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৩ শ জন ওয়াটারকিপার এর সদস্য।
২০১৪ সাল থেকে ওয়াটারকিপার এলায়েন্স এর সাথে সম্পৃক্ত তোফাজ্জল সোহেল ২০০৬ সাল থেকে হবিগঞ্জের খোয়াইসহ অন্যান্য নদী রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিগত ১০ বছরের সেই কাজের স্বীকৃতি হিসেবে তোফাজ্জল সোহেলকে এই সম্মাননা প্রদান করা হয়।
বিশ্বের নদী রক্ষায় বিশেষ অবদান রাখা নদীকর্মীদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশ্বব্যাপী নদী কর্মীদের জন্য এটি একটি বিরল সম্মাননা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত