আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের ক্যান্সার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ০১:১৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ০১:১৫:৩২ অপরাহ্ন
ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের ক্যান্সার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
হবিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর :  শহরতলীর জালালাবাদ গ্রাম। হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল থেকে ২ কিলোমিটার দুরত্ব। ওই গ্রাম থেকেও দেখা যায় হাসপাতালের সুরম্য ভবন। কিন্তু হাসপাতালের এত কাছে থেকেও ওই এলাকার নারীরা জানেনা ২৫ বছর বয়সের পর থেকেই জরায়ুর ক্যান্সার পরীক্ষা করা উচিত এবং এই হাসপাতালেই বিনামুল্যে এই পরীক্ষা করা হয়। নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের একটি অনুষ্ঠানে তারা এই বিষয়টি জানতে পেরেছে। এতে তাদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ।
“হার্ট বিট অব ইউমিনিটি” আন্তর্জাতিক ইনার হুইল এর এই থিমকে সামনে রেখে শুক্রবার বিকেলে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ  সদর উপজেলার জালালাবাদ গ্রামে আয়োজন করে সারভাইক্যাল ক্যান্সার সচেতনতা বিষয়ক এই আলোচনা সভা। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর বিশিষ্ট চিকিৎসক ডা. রোজিনা রহমান। তিনি সারভাইক্যাল ক্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, ভাইস প্রেসিডেন্ট -১ মোছাঃ রওশন আরা আক্তার, আই. পি. পি মাহফুজা আক্তার ডলি, সেক্রেটারি এডভোকেট তাহমিনা খান,ট্রেজারার রায়হানা বেগম, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, সদস্য নিহারিকা হেলেন খান, সালমা সুলতানা পলি।
ক্লাব প্রেসিডেন্ট সকল মেম্বারদেরকে ধন্যবাদ জানান কার্যক্রম সফল করার জন্য। ভবিষ্যতে নারীদের কল্যাণে বিভিন্ন প্রজেক্ট গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি। অতীতেও এই ক্লাবের কার্যক্রম অনেক প্রশংসতি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০