আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০৩:৩০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০৩:৩০:১৩ পূর্বাহ্ন
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ
সাভার, (ঢাকা) ৩০ সেপ্টেম্বর : সাভারের আশুলিয়ায় দুটি পোশাক কারখানার বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যাতায়াত করা যাত্রীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক। দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন।
শ্রমিকরা বলেন, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশন, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে কারখানা বন্ধ ঘোষণা করে। এসময় শ্রমিকদের বেতন সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। তবে বেতন পরিশোধ করলেও অন্য বেনিফিট ও ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করেছেন।
অন্যদিকে ডংলিয়ন পোশাক কারখানার শ্রমিকরা বলেন, হঠাৎ কারখানা ১৩ (১) ধারায় বন্ধ রাখছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত প্রায় তিন বার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করেছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে আজও কারখানা বন্ধের নোটিশ।
জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, কারখানা খুলে দেওয়াসহ কয়েকটি দাবিতে সড়কে অবরোধ করেছেন শ্রমিকরা। এছাড়াও ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ১১টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। তবে সাতটি পোশাক কারখানায় শ্রমিকরা সকালে কাজে যোগ দিলেও পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন