আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

মোটর সাইকেল দুর্ঘটনায় নেশাগ্রস্থ চালক নিহত

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০১:৩০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০১:৩০:১৩ পূর্বাহ্ন
মোটর সাইকেল দুর্ঘটনায় নেশাগ্রস্থ চালক নিহত
কমার্স টাউনশিপ, ১ অক্টোবর : কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায়  নেশাগ্রস্ত এক ব্যক্তি নিহত হয়েছেন। ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২১ বছর বয়সী লুকাস কিথ হর্শ শনিবার মধ্যরাতের পর কমার্স টাউনশিপের সুইজারল্যান্ড স্ট্রিটের কাছে কুলি লেক রোডে ২০২৪ হার্লে ডেভিডসন মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি সেন্টার লাইন অতিক্রম করে স্লাইড করতে শুরু করে এবং রাস্তা ছেড়ে চলে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হর্শ গাড়ি থেকে একটি  আবাসনের ড্রাইভওয়েতে ছিটকে পড়েন। হেলমেট পরা হর্শকে কমার্স টাউনশিপ ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিকরা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার পরিচালিত একটি ময়নাতদন্তে জানা গেছে যে দুর্ঘটনার সময় হর্শ নেশাগ্রস্ত ছিলেন এবং রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১২% ছিল। মিশিগানে গাড়ি চালানোর বৈধ সীমা ০.০৮%। কর্তৃপক্ষ আরও বলেছে যে তার কাছে মোটরসাইকেলের অনুমোদন ছিল না এবং তার অভিজ্ঞতার অভাব দুর্ঘটনার একটি কারণ হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ