আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

মাধবপুরে বিলাসবহুল গাড়িসহ আটক ২

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ১২:৫২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ১২:৫২:৫০ অপরাহ্ন
মাধবপুরে বিলাসবহুল গাড়িসহ আটক ২
মাধবপুর, ১ অক্টোবর :  উপজেলার সুরমা চা বাগানের ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিলাসবহুল গাড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। 
সোমবার দিবাগত রাতে উপজেলা সুরমা চা বাগানের ১৯ নম্বর সেকশনের ভারতীয় সীমান্তের কাছে বিলাসবহুল একটি গাড়ি ও একটি মোটরসাইকেল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা সদরের রহিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে গাড়িচালক আব্দুল আজিজ ছেলে তপু মিয়া (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. ইমন মিয়াকে (২২)  আটক করে। এ সময় বিলাসবহুল গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করেন। স্থানীয়দের ধারণা এ বিলাসবহুল গাড়ি দিয়ে কোনো ভিআইপি আওয়ামী লীগের নেতা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছেন অথবা পালানোর চেষ্টায় ছিলেন।
বিলাসবহুল গাড়ির মালিক কুমিল্লার সাবেক মেয়র  আলোচিত তাহসিন বাহার সূচনার কথিত দেবর  রুবেল মিয়ার  বলে দাবি করছে স্থানীয় লোকজন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ  আল  মামুন  বিলাস বহুল গাড়ির মানিক সাবেক মেয়র সূচনার আত্মীয়ের কি না তা নিশ্চিত  করতে পারেননি। আটকদের হবিগঞ্জ  আদালতে  পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা