আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ফের আলোচনায় প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ১২:২২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ১২:২২:০৫ অপরাহ্ন
শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ফের আলোচনায় প্রধান উপদেষ্টা
ঢাকা, ২ অক্টোবর :  আবারও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী শনিবার (৫ অক্টোবর) ধারাবাহিকভাবে সংলাপ শুরু হবে। বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
তিনি বলেন, আলোচনার মুখ্য বিষয় হবে যে ছয়টি কমিশন হয়েছে, তাদের কাজের অগ্রগতি সম্পর্কে অবগত করা। দেশের আইনশৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে, পরামর্শ নেওয়া হবে তাদের কাছ থেকেও।
ছয়টি কমিশন গঠনের কাজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিলো। তবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা জানায় সরকারের তরফ থেকে।
এবিষয়ে প্রেস সচিব বলেন, রাজনৈতিক আলোচনার উপর কমিশন নির্ভর করছে না। কমিশনের কাজ ইতিমধ্যে শুরু করেছে কমিশনের প্রধানরা। তাদের টার্মস অব প্রেফারেন্স হয়েছে, তাদের জন্য অফিস খোঁজা হচ্ছে। যারা যারা কমিশনের মেম্বার হবেন তাদের সম্মতি লাগে। এখন তাদের সম্মতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে।
উল্লেখ্য, ৫ আগস্ট সরকার পতনের পর ৮ আগস্ট ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। শপথ গ্রহণের পর থেকে দুই দফায় সংলাপের আয়োজন করেন অন্তর্বর্তী সরকার। এবার তৃতীয় দফায় আলোচনায় বসবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি