আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের অক্টোবর সেবার শুভ সূচনা  

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ১২:৪১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ১২:৪১:৩১ অপরাহ্ন
লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের অক্টোবর সেবার শুভ সূচনা  
চট্টগ্রাম, ৩ অক্টোবর : লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিক ও লিও ক্লাব অব চিটাগাং ক্লাসিক এর উদ্যোগে দক্ষিণ ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রামে ২৮৫ জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা, ২১২ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়সহ স্বাস্থ্য ক্যাম্পেইন, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডেঙ্গু সচেতনতা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অক্টোবর সার্ভিসের উদ্বোধন করা হয়। 
বৃহস্পতিবার ৩ অক্টোবর, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর সম্মানিত জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিক এর সভাপতি লায়ন লোকমান হোসেন মজুমদার (লিটন),  আরও উপস্থিত ছিলেন ক্লাব কোষাধ্যক্ষ লায়ন নীল রতন বড়ুয়া, লিও ক্লাব অব চিটাগাং ক্লাসিক এর সভাপতি লিও মো: মানিক, সহ-সভাপতি লিও ইমন তালুকদার, কোষাধ্যক্ষ লিও ফারিয়া সুলতানা, লিও প্রীতম বড়ুয়া, লিও স্নেহা বিশ্বাস, লিও লিজা দাশ, লিও দুর্দানা মার্জান, লিও আবরারুল হক ফাহিম, লিও শ্রাবন্তী দাস মুমু ও লিও এষা পাল এবং কার্যক্রমকে সফল করার জন্য উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির