আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন

  • আপলোড সময় : ০৫-১০-২০২৪ ১২:১০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৪ ১২:১০:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন
সিলেট, ৫ অক্টোবর : গতকাল  শুক্রবার   ২০২৩-২০২৪ বছরের হিসাব- নিকাশ ও আসন্ন প্রবারণা পূর্ণিমা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর সভাপতি লিটন বড়ুয়ার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত বছরগুলোর বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম গুলো তুলে ধরেন বাবৌযুপ সিলেট অঞ্চল এর সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া। পরিষদের আগামী কর্মপরিকল্পনা, সামাজিক ও মানবিক কার্যক্রমগুলো বেগবান করে সংগঠনকে আরো কিভাবে গতিশীল করা যায় সে বিষয়ের উপর আলোকপাত করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, বরনময় চাকমা, অধ্যাপক বরন চৌধুরী, সাধন কুমার চাকমা, সিনিয়র সহ সভাপতি অংশু মারমা,সিনিয়র সহ সভাপতি তপতি বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া,  সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক সুমন বড়ুয়া, তমাল বড়ুয়া, রত্না বড়ুয়া,সেতু বড়ুয়া, বাবৌযুপ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া  প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক ও মানবিক সংগঠন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল মানব কল্যাণে নিবেদিত ভূমিকা রেখে পুণ্যভূমি সিলেটের মাটিতে জাতিধর্ম নির্বিশেষে মানবিক কাজের পাশাপাশি বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলো ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পালন করে যাচ্ছে। আগামিতেও এই ধারা অব্যাহত থাকুক।
পরে উপস্থিত সকলের সম্মতিতে প্রবারণা পূণিমা উদযাপন পরিষদে উপদেষ্টা বরনময় চাকমাকে আহবায়ক , সেবু বড়ুয়াকে যুগ্মআহবায়ক, সুজিত বড়ুয়াকে সচিব করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়।
পরে উদযাপন পরিষদ এর আহবায়ক বরনময় চাকমা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল উদ্যোগে আগামি ১৮ অক্টোবর শুক্রবার সিলেট মহানগরীর দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ হলে  দিনব্যাপী প্রবারণা পূর্ণিমা উদযাপন সফল করতে সকলের সার্বিক  সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে এই পরিষদের ২৭ টি অঞ্চল কমিটি রয়েছে। ২০১৭ সাল থেকে সিলেট অঞ্চল কমিটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা