আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

টাইমস স্কয়ারে দুর্গাপূজায় মানুষের ঢল

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০৪:২৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৪:২৮:০৮ অপরাহ্ন
টাইমস স্কয়ারে দুর্গাপূজায় মানুষের ঢল
নিউইয়র্ক, ৬ অক্টোবর : বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে সনাতনী হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা গতকাল শনিবার শুরু হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের হিন্দুরাই শুধু নন, ভারতীয় বাঙালি হিন্দু-সহ বিভিন্ন ধর্ম-বর্ণ আর গোত্রের হাজারো নারী-পুরুষের সরব উপস্থিতিতে নিউইয়র্ক সিটির প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে ছিল মানুষের ঢল। ধুনো-ধূপ আর ঢাকের শব্দ আর নাচ গানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ।
এই প্রথম টাইমস স্কয়ারে দুর্গাপূজা উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে ‘বেঙ্গলি ক্লাব ইউএসএ’ এবং ‘হিন্দু কমিউনিটি অব নিউইয়র্ক’। টাইমস স্কয়ারে প্রতিমা স্থাপনের পর কৌতূহলী আমেরিকানরা সেখানে ভিড় জমাতে থাকেন। বিভিন্ন ধর্ম আর জাতিগোষ্ঠীর ট্যুরিস্টরাও অবাক বিস্ময়ে দুর্গা দেবীর প্রতিমা অবলোকন করছেন। ৫ অক্টোবর বেলা ১১টায় পূজা-অর্চনা শুরু হয়। বিকালে পূজার আমেজ আর ধর্মীয় চেতনার পরিপূরক নৃত্যগীতে অংশ নেন বিশিষ্ট শিল্পীরা।

আয়োজকদের তরফে জানান হয়েছে, টাইমস স্কয়ারে এর আগে কখনও কীর্তন কখনও বা যোগ ব্যায়ামের আসর বসেছে। বড় পর্দায় বাংলা সিনেমা দেখানোরও আয়োজন করা হয়েছে। চলতি বছরেই টাইমস স্কোয়্যার সাক্ষী থেকেছে বাংলা বর্ষবরণ উৎসবের। হয়েছে রমজানের নমাজ, পালন হয়েছে দিওয়ালি উৎসবও। কিন্তু দুর্গোৎসবের আয়োজন এই প্রথম। প্রতিমা বসানোর পর থেকেই দর্শনার্থীদের ভিড় শুরু হয়ে গিয়েছে। যা দেখে এ কথা বলাই যায় যে, বাঙালি সহ গোটা নিউ ইয়র্কবাসীর পুজো এবার জমজমাট টাইমস  স্কয়ারেকে ঘিরেই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ