আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১১:১৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১১:১৯:৫৮ পূর্বাহ্ন
বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ওয়ারেন, ৭ অক্টোবর : গতকাল রোববার, বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাহী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের মিশিগান প্রতিনিধি আশিক রহমান।
সভায়, ক্লাবের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি  সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্যী, সিনিয়র সহসভাপতি এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক আরটিভি'র যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামারুজ্জামান হেলাল, সহকারী সম্পাদক টিবিএন২৪ এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাংলাভিশন ও নিউইয়র্ক সময় পত্রিকার মিশিগান প্রতিনিধি  সাহেল আহমদ এবং প্রাক্তন সভাপতি সৈয়দ শাহেদুল হক প্রমুখ। 
সভায় যুক্তরাষ্ট্রের নির্বাচনে ক্লাব সদস্যদের ভুমিকা নিয়ে এবং কমিউনিটির সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ১৭ নভেম্বর ক্লাবের সাধারণ সভা এবং বার্ষিক নৈশভোজের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স