আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

মহাসড়কে যানজট নিরসনে মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১১:৩২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১১:৩২:২৯ পূর্বাহ্ন
মহাসড়কে যানজট নিরসনে মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাধবপুর, (হবিগঞ্জ) ৭ অক্টোবর :  মাধবপুরে  ফুটপাত ও মহাসড়কের পাশে গড়া উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল।
স্থানীয় লোকজন জানান,একটি অবৈধ দখল বাজ চক্র কয়েক যুগ ধরে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপর মহাসড়কের ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান গড়ে তুলে। এতে দুরপাল্লার যানবাহন মাধবপুরে প্রবেশ করা মাত্রই অসহনীয় যানজটের কবলে পড়ে। বারবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও বেশিদিন টেকশই হয়না। ফের দখলে নিয়ে যায় প্রভাবশালীরা। এ কারনে মাধবপুরের যানজটকে অন্যতম যানজট হিসেবে ধরা হয়। এ ছাড়া সাধারণ মানুষের পায়ে হাটার রাস্তায় গড়ে উঠে ভাসমান দোকান। এসব দোকান বখরা নিতেন একটি চক্র। মাধবপুর মহাসড়ককে যানজট মুক্ত করতে জেলা ও মাধবপুর আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয়। এ পরিপ্রেক্ষিততে মহাসড়কের সরকারি জায়গা ও ফুটপাত থেকে  শতাধিক অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়েছে।মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান, সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর মহাসড়কের যানজট একটি বড় সমস্যা। এলাকার কিছু লোক প্রচলিত আইন লঙ্গন করে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছিল। যানবাহন ও পথচারীরা নির্বিঘ্ন চলাচল করতে সকল অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আবার কেউ বেআইনি কাজ করলে তাদের বিরুদ্ধ কঠোর আইন প্রয়োগ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত