আমেরিকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব

মিশিগানে কমলা হ্যারিসের পক্ষে প্রচারে নামছে বাংলাদেশি-আমেরিকান ককাস

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০১:৫০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০১:৫০:২৪ পূর্বাহ্ন
মিশিগানে কমলা হ্যারিসের পক্ষে প্রচারে নামছে বাংলাদেশি-আমেরিকান ককাস
ওয়ারেন, ৯ অক্টোবর : আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্টির পক্ষে প্রচারে নামছে বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস (এমআই-বিএডিসি)। আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে ঘিরে রোববার দুপুরে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে এক সভায় বিএডিসি নেতারা নির্বাচনী প্রচারে নামার এ ঘোষণা দেন। সভায় এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ, বোর্ড অব স্টাস্টিসহ বিভিন্ন কনগ্রেশনাল ডিস্ট্রিকের নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন এমআইবিএডিসির প্রতিষ্ঠাতা ও মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড.শাহীন হাসান। 

বিএডিসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাদেকুর রহমান সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাউসার মাশকুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদ, সাবেক কাউন্সিলর নাঈম চৌধুরী। আরও বক্তব্যে রাখেন জুবেরুল চৌধুরী খোকন,আরিফ মাহমুদ,খাজা শাহাব আহমেদ, ফয়সল আহমদ, আজিজ চৌধুরী, রেজাউল চৌধুরী, বকুল তালুকদার, কাউসার দেওয়ান, সাব্বির আহমেদ, মুন্নি রহমান, জিয়া উদ্দিন জয়, কবির আহমদ, মিসবাউর চৌধুরী, খন্দকার কামাল, আরিফ রহমান, মোস্তাক চৌধুরী, লুৎফুর রহমান, দিলোয়ার আনসার, তোফায়েল রেজা, মাসনুন প্রমূখ।  এছাড়া বিএডিসি নেতা আরিফ রহমানের সদ্য প্রয়াত পিতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় সভায়। 
প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসসহ ডেমোক্র্যাটিক পার্টির স্টেট লেভেলের প্রার্থীদের পক্ষে মাঠ পর্যায়ে র্যালি, সমাবেশসহ স্যোশাল মিডিয়ায় প্রচার-প্রচারণা চালানোর জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এ সভা থেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ