আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

মিশিগানে ঈদুল ফিতর উদযাপিত

  • আপলোড সময় : ২২-০৪-২০২৩ ০১:২৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৩ ০১:২৯:৪৯ পূর্বাহ্ন
মিশিগানে ঈদুল ফিতর উদযাপিত
অ্যান আরবার, ২২ এপ্রিল : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় এক মাস সিয়াম সাধনার পর মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে  গতকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।
ইপসিলান্টি সিটির ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির জর্জ গারভেন সেন্টারে সকাল ৭ :৩০ মিনিটে এবং সকাল ৯:৩০ মিনিটে ঈদের ২ টি জামাত অনুষ্ঠিত হয়। এই সিটিতে বসবাসরত বাংলাদেশি এবং বিশ্বের বিভিন্ন দেশের পুরুষ এবং নারীরা ঈদ নামাজে শরীক হন। 

এছাড়া মিশিগানের ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, ষ্টার্লিং হাইটস, নোভাই, ডিয়ার বর্নসিটি সহ অন্যান্য সিটিতে বা যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটে সকাল ৭ টা থেকে ১০ টার মধ্যে  ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গত ৩ টি বছর করোনার মহামারির কারনে ঈদের নামাজে লোক সংখ্যা ছিলো অনেক কম। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম ধর্মের নাগরিকরা এবার স্বতস্ফুর্ত ভাবে ঈদুল ফিতর পালন করছে। যদিও বৃষ্টির কারনে সকলের একটু ভোগান্তি হয়।

ঈদের নামাজে প্রবাসী বাংলাদেশীরা  ছাড়াও পাকিস্তানি, ভারতীয়, ইরানি, ইরাকি, নাইজেরিয়ান, ফিলিস্তিনি, আলেজেরিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের  মুসল্লি ঈদের নামাজে শরিক হোন। শুক্রবার ওয়ার্ক ডে হওয়ায় অনেকেই নামাজ শেষে কাজে যোগ দিতে হবে। তবে ঈদ জামতে  মুসল্লিদের উপস্থিতি ছিলো অনেক বেশি। নামাজ শেষে বিশ্বের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স