আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

বন্যার্তদের আর্থিক সহায়তার লক্ষ্যে কানাডায় চার ব্যান্ডের কনসার্ট 

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০২:১৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০২:১৮:৩৯ পূর্বাহ্ন
বন্যার্তদের আর্থিক সহায়তার লক্ষ্যে কানাডায় চার ব্যান্ডের কনসার্ট 
অটোয়া, ৮ অক্টোবর : গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ও উজানের বন্যায় বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষদের সাহায্যার্থে ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে কানাডার অটোয়াভিত্তিক জনপ্রিয় চারটি ব্যান্ড এক সঙ্গে মঞ্চ মাতালেন। এ সহায়তার লক্ষ্যে তারা কানাডাস্থ অটোয়ার আলগনকুইন কমন্স থিয়েটারে শনিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় “অপার্থিবের আবছা নীল কণা –লাইভ” শীর্ষক এক কনসার্টের আয়োজন করে। এতে কানাডিয়ান অটোয়াভিত্তিক ব্যান্ড অপার্থিব, বিদ্রোহী, গহীন ও ম্যান অন বাইক অংশ নেয়।
কনসার্ট থেকে উপার্জিত অর্থ বাংলাদেশের দাতা সহায়তা সংস্থা অংকুর ইন্টারন্যাশনাল  বিতরণ করবে। কনসার্টের সহযোগী হিসেবে ছিল মিউজিশিয়ানদের স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান ‘গেট আপ স্ট্যান্ড আপ’। 
সংস্থাটি জানায়, এ কনসার্টের উপার্জিত প্রায় ২ লাখ টাকা প্রথমে শেরপুরের বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে। উল্লেখ্য, কনসার্টটি এখনও লাইভ স্ট্রিমিং করা হচ্ছে (লাইভ স্ট্রিমিং লিঙ্ক - https://www.youtube.com/live/0ASxhanvGhw?si=8lQyQuy8XLp6dPQ6 ) এবং এর থেকে উপার্জিত আয়ও বর্ণার্তদের সহায়তার জন্য ব্যয় করা হবে বলে জানান। অনুষ্ঠান এবং লাইভ স্ট্রিমের অংশগ্রহণকারীরা সরাসরি অঙ্কুর ইন্টারন্যাশনাল এর মাধ্যমে দান করতে পারবেন, যা এই সহায়তা প্রচেষ্টার আরও প্রসার ঘটাবে। 
মিউজিশিয়ানদের স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠানটি আরও জানায়, এ কনসার্টের মত আরও বেশ কয়েকটি কনসার্টের আয়োজন করা হয় ইতিপূর্বে । কনসার্ট ছাড়াও প্রতিষ্ঠানটি বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে ত্রাণ সহায়তা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ ও পুর্ণবাসন কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও তারা জানান।
এ কনসার্টের মূল উদ্যোক্তা বাংলা সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিবের লিড গিটারিস্ট এবং ভোকালিস্ট সালেহিন চৌধুরী এ প্রতিবেদককে জানান কনসার্টের উপার্জিত আয়ের একটি অংশ ওই এলাকার সাধারণ মানুষদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার জন্যও ব্যায় করা হবে। তিনি বলেন, ভবিষ্যতে আমরা সঙ্গীতের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের জন্য আরও সহায়তার হাত বৃদ্ধি করতে চাই।
তিনি জানান, কনসার্টে এ ব্যান্ডের নতুন অ্যালবাম “আবছা নীল কণা” উন্মোচনও করা হয়। এছাড়াও অনুষ্ঠানের সকল ভেন্যু এবং টেকনিক্যাল খরচ বহন করেছে প্রিন্স মর্টগেজ টিম ডমিনিয়ন লেন্ডিং সেন্টারস ন্যাশনাল।
এ সময় অপার্থিব তাদের জনপ্রিয় গান “বাঙাল,” “রূপকথা,” “সাগরের প্রণয়,” “তুমি নেই,” এবং “যোদ্ধা” সহ তাদের সম্পূর্ণ অ্যালবামের গান পরিবেশন করে বলেও তিনি জানান। 
তাদের গভীর লিরিক, মেটাল রিদম, অর্কেস্ট্রা আর কোয়ের-এর মিশ্রণ দর্শকদের পুরো কনসার্টের সময় জুড়ে সুরের জগতে নিয়ে যেতে পেড়েছিল বলে ব্যান্ডের সদস্যরা দাবি করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”