আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু
মিশিগানে দর্শক মাতাবে সাবেরী, দ্বীপ চাটার্জি ও সঞ্চিতা ভট্টাচার্য্য 

বিজয়া দশমী আজ, মর্ত্য ছাড়বেন দেবী দুর্গা

  • আপলোড সময় : ১২-১০-২০২৪ ০২:৩৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৪ ০২:৩৮:৫৮ পূর্বাহ্ন
বিজয়া দশমী আজ, মর্ত্য ছাড়বেন দেবী দুর্গা
ওয়ারেন, ১২ অক্টোবর : আজ শনিবার শুভ বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের শেষ দিন। আজ তাই মণ্ডপে মণ্ডপে শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। দেবী স্বর্গালোকে ফিরবেন গজে (হাতি) চড়ে। 
গত ২ অক্টোবর দেবী দুর্গার আবাহন বা মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবী পক্ষের। আর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৮ অক্টোবর শুরু হয় শারদীয় দুর্গাপূজা। হাসি-আনন্দ আর পূজা-অর্চনার মধ্য দিয়ে কেটে গেছে চার দিন। আজ সকালে দর্পণ-বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হবে দেবী দুর্গাকে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

পুরাণ মতে, বিজয়া দশমীর অন্যতম আয়োজন ‘দেবীবরণ’। রীতি অনুযায়ী, সধবা নারীরা স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গাকে সিঁদুর ছোঁয়ান। দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ানোর পর সেই সিঁদুর প্রথমে সিঁথিতে মাখান, পরে একে অন্যের সিঁথি ও মুখে মাখেন। মুখ রঙিন করে হাসিমুখে দেবীকে বিদায় জানান, যা সিঁদুর খেলা নামে পরিচিত।  আজ সকালে দশমী বিহিত পূজা হবে। পুজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হবে।
গতকাল শুক্রবার মহানবমীতে মিশিগানের প্রতিটি মণ্ডপ ও মন্দিরে দেবীর বন্দনায় ছিল বিষাদের সুর। ঢাকঢোল, কাঁসর ঘণ্টাসহ বিভিন্ন বাদ্যে দেবীর বিদায়ের সুরই শোনা গেছে। শিব মন্দির, মিশিগান কালিবাড়ি, গতকাল সারাদিনই দর্শনার্থীর ভিড় ছিল। এদিকে গতকাল ডেট্রয়েট দুর্গা টেম্পলে মহাঅষ্টমী পূজা ও সন্ধ্যায়  অনুষ্ঠিত হয়েছে সন্ধিপূজা। সকাল থেকে রাত অবধি মন্দিরে ছিল ভক্তদের ভিড়। ডেট্রয়েট দুর্গা টেম্পলে আজ নবমী এবং কাল রোববার দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন হবে। বিকেল ৪ টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজয়া দশমী উপলক্ষে  আজ শনিবার সন্ধ্যায় শিব মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। আগামীকাল রোববার (১৩ অক্টোবর) রাতে শান্তি জল গ্রহণ ও প্রশস্তি বন্ধন শেষে  ধুনচি নাচ, সিঁদুর খেলা এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময় শেষে সকলকে মিষ্টিমুখ করানো হবে। এর আগে বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউড গায়িকা সাবেরী ভট্টাচার্য গানে গানে দর্শক মাতাবেন। 
মিশিগান কালিবাড়িতে আজ শনিবার রাতে  প্রশস্তি বন্ধন শেষে  ধুনচি নাচ ও  সিঁদুর খেলা  অনুষ্ঠিত হবে। পরদিন রোববার বিকেল মিশিগান কালিবাড়িতে দর্শক মাতাবেন দ্বীপ চাটার্জি ও সঞ্চিতা ভট্টাচার্য্য ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ