আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

আজ মিশিগানে গানে গানে দর্শক মাতাবেন সাবেরী, দ্বীপ ও সঞ্চিতা

  • আপলোড সময় : ১৩-১০-২০২৪ ০১:১১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৪ ০১:১৩:০৮ অপরাহ্ন
আজ মিশিগানে গানে গানে দর্শক মাতাবেন সাবেরী, দ্বীপ ও সঞ্চিতা
ওয়ারেন, ১৩ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের গ্র‍্যান্ড সেলিব্রেশনে আজ মিশিগানে গানে গানে গানে দর্শক মাতাবেন ভারতের জনপ্রিয় সাবেরী ভট্টাচার্য, দ্বীপ চাটার্জি ও সঞ্চিতা ভট্টাচার্য্য । আজ বিকেল ৫টায় শিব মন্দিরে গান পরিবেশন করবেন বলিউড গায়িকা সাবেরী ভট্টাচার্য। আর মিশিগান কালিবাড়িতে বিকেল ৪টায় দর্শক মাতাবেন দ্বীপ চাটার্জি ও সঞ্চিতা ভট্টাচার্য্য ।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে গত ৮ অক্টোবর বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব- শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পূজা উপলক্ষে ঢাক-ঢোল-কাঁসর ঘণ্টা, উলুধ্বনিতে মুখর ছিল মন্দিরগুলো। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে শুভকামনা করা হয়। পূজাকে ঘিরে ডেট্রয়েট দুর্গা টেম্পল, শিব মন্দির টেম্পল অব জয় এবং ওয়ারেন সিটির মিশিগান কালীবাড়িতে ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও আরতি, নাচ, গান, নাটকে উৎসব জমে উঠেছে ।

বিভিন্ন মন্দিরে প্রতিদিনই ভক্তের ঢল নামে। হাজার হাজার হিন্দু ভক্ত ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন মন্দিরে মন্দিরে দেবী দর্শনে আসেন। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মন্দির গুলো ভিন্ন সাজে সজ্জিত হয়। তৈরি করা হয় বর্ণিল তোরণ। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত