আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

ঈদের দিনে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় পিটিয়ে হত‍্যা

  • আপলোড সময় : ২২-০৪-২০২৩ ১২:৩০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৩ ১২:৩০:০৩ অপরাহ্ন
ঈদের দিনে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় পিটিয়ে হত‍্যা
মাধবপুর, (হবিগঞ্জ) ২২ এপ্রিল : মাধবপুরে ঈদের দিন উচ্চস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় একদল যুবকের হাতে ইফরান আলী (৫৫) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের পদ্মাবিল এলাকায় এঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহত ইফরান আলীর বাড়ির পাশে জয়নাল খা, এনাম খা, শুভ খা সহ একদল যুবক একটি পিকআপে উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিল। ইফরান আলী ঈদ নামাজ শেষে কবর জিয়ারতে যাওয়ার সময় সাউন্ড বক্সের গান বন্ধ করতে নিষেধ  করে। এনিয়ে কথা কাটাটির এক পর্যায়ে  এরা ইফরান আলীর উপর  হামলা করে। আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক  ইফরান আলী কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করে। সিলেট যাওয়ার পথে দুপুর ১টার দিকে বাহুবলে তার মৃত‍্যু হয়। এঘটনায় একজন পুরুষ  ও তিন নারীকে পুলিশ  জিজ্ঞাসাবাদের জন‍্য আটক করা হয়েছে।  থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে  প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ