আমেরিকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত

এইচএসসিতে পাসের হার ৭৭.৭৮ শতাংশ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০১:২৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০১:২৭:১১ পূর্বাহ্ন
এইচএসসিতে পাসের হার ৭৭.৭৮ শতাংশ
ঢাকা, ১৫ অক্টোবর (ঢাকা পোস্ট) : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলপ্রকাশিত হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ। মঙ্গলবার (১৫ অবেক্টাবর) বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ ফলাফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ফলাফলের সারসংক্ষেপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী—৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।
সূচি অনুযায়ী—মোট ৬১ বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩