আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩

স্ত্রীসহ মাধবপুরের সাবেক জেলা পরিষদ সদস‍্য গ্রেফতার 

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ১২:৪৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ১২:৪৯:০২ অপরাহ্ন
স্ত্রীসহ মাধবপুরের সাবেক জেলা পরিষদ সদস‍্য গ্রেফতার 
মাধবপুর, ১৫ অক্টোবর : প্রতারণা মামলায় সাবেক জেলা পরিষদ সদস‍্য, যুবলীগ নেতা  ওয়ারেন্টভূক্ত আসামী মহিউদ্দিন কামাল (৫০) ও তার স্ত্রী আছমা আক্তার রুমা (৪২) কে গ্রেফতার করেছে মাধবপুর পুলিশ। মঙ্গলবার দুপুরে থানার এস আই দ্বীন মোহাম্মদের নেতৃত্ব পুলিশের একটি দল হবিগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করে। 
মহিউদ্দিন কামাল উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। সে ২০১৫ সালে হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে মাধবপুর থেকে সাধারন সদস‍্য নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া জেলা যুবলীগের  সাবেক তথ‍্য ও গবেষনা সম্পাদক।
মহিউদ্দিন কামাল সিআর-৪৭৫/২১(মাধব), ধারা-৪২০/৫০৬(২) দঃ বিঃ  এর ওয়ারেন্টভুক্ত আসামী। তার স্ত্রী গুলশান থানার ২০২৩ সালের একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তারা হবিগঞ্জ শহরে  পরিবার নিয়ে বসবাস  করতেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত‍্যতা নিশ্চিত  করে  জানান মহিউদ্দিন কামাল ও তার স্ত্রী রুমাকে হবিগঞ্জ আদালতে  সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স