আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

হবিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ১২:৪৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ১২:৪৬:৩৫ অপরাহ্ন
হবিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
হবিগঞ্জ, ১৬ অক্টোবর : “দুর্যোগে নারীর সুরক্ষায় দরকার সচেতনতা সৃষ্টি এবং সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন হবিগঞ্জ জেলা কমিটি  ও প্রাকৃতজন এ কর্মসূচির আয়োজন করে। গতকাল ১৫ অক্টোবর ছিল আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। এ উপলক্ষে আজ ১৬  অক্টোবর বিকেলে হবিগঞ্জের আনন্দপুর গ্রামে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি বিশিষ্ট লেখক তাহমিনা বেগম গিনি এর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন খোয়াই রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও রূপান্তরের কাজী মফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর যুব ফোরামের আহবায়ক সুমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মারজিয়া আক্তার প্রমুখ। 
গ্রামীণ জনপদে সচেতনতা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪ জনকে সম্মাননা জানানো হয় অনুষ্ঠান থেকে। সম্মাননা প্রাপ্তরা হলেন হবিগঞ্জের পইল গ্রামের সায়েরা খাতুন, লাখাই উপজেলার সিংহ গ্রামের মোছা: রুবি আক্তার, দক্ষিণ পইল এর মোছা: সুফিয়া খাতুন ও বহুলা গ্রামের মোছা: ফরিদা খাতুন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত