আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

মাধবপুরে অপহ্নত স্কুলছাত্রী উদ্ধার, অপহণকারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১২:০০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১২:০০:৫৯ অপরাহ্ন
মাধবপুরে অপহ্নত স্কুলছাত্রী উদ্ধার, অপহণকারী গ্রেফতার
মাধবপুর, (হবিগঞ্জ) ১৯ অক্টোবর : মাধবপুর থেকে অপহৃত ৬শ্রেণীর ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম থেকে শনিবার ভোর রাতে  উদ্ধার করেছে পুলিশ।এঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক একটি ব‍্যাংকের সিকিউরিটি গার্ড তানভীর মিয়াকেও (২০)  গ্রেফতার করেছে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের তত্বাবধায়নে এস আই মুকুল হোসেন  একদল পুলিশ সহ হবিগঞ্জ সদর থানার জয়রামপুর গ্রামের তানভীরের বাড়িতে  শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে অপহৃতা ছাত্রী কে উদ্ধার  ও  তানভীর কে গ্রেফতার  করে। ভিকটিম কে ডাক্তারী পরিক্ষার জন‍্য হবিগঞ্জ সদর হাসপাতালে  প্রেরণ করা হয়েছে। এবং ২২ধারায় জবানবন্দি  গ্রহনের জন‍্য আদালতে  নেয়া হয়েছে। অপর দিকে অপহণের অভিযুক্ত তানভীরকে  আদালতে পাঠানো হয়েছে। 
পুলিশ জানান, নেত্রকোনা জেলার  বারহাট্রা উপজেলার সুমন চন্দ্র দেব মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ব‍্যাংকে সিকিউরিটি গার্ডে চাকুরী করেন। পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে ৬ শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে হবিগঞ্জের জয়রামপুরের বাসিন্দা নোয়াপাড়া বাজারে একটি ব‍্যাংক শাখার সিকিউরিটি গার্ড তানভীর মিয়া নানাভাবে উক্তাক্ত ও কুপ্রস্তাব দিত।  ১১অক্টোবর রাতে  স্কুলছাত্রীকে অপহরণ করে তানভীর । এঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ভিকটিম কে উদ্ধার  ও অপহরণকারী কে গ্রেফতার করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত