আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

সিলেট রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ২১-১০-২০২৪ ০২:২৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৪ ০২:২৩:৫৮ পূর্বাহ্ন
সিলেট রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 
সিলেট, ২১ অক্টোবর : রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে ২০তম বারের মতো রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ১৮ অক্টোবর (শুক্রবার) সোহাগ আহমেদ এর সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা তারেক আহমেদ এর সঞ্চালনায় তোপখানা ১৩৬ তালতাল সিলেট প্রাঙ্গণে বিনা মূল্যে রক্তের গ্ৰুপ নির্ণয় করা হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শাহাদত হোসেন লোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার, অভিনেতা ও সমাজকর্মী প্রশান্ত লিটন, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান,মানবতার ফেরিওয়ালা উৎফল বড়ুয়া, 
তরুণ সমাজকর্মী ও রক্তদাতা নাছিম আহমেদ হিমু, তরুণ সমাজকর্মী ও রক্তদাতা সাঈদ খান মিলন, রক্তদাতা আলী আমজাদ, মুবিনুল ইসলাম সুহেল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা বলেন,‘রক্তদিন জীবন বাঁচান’ আমাদের দেশে অনেকেই আছেন নিজের রক্তের গ্রুপ কি জানেন না। আমারা প্রত্যেকে প্রত্যেকের রক্তের গ্রুপ জেনে রাখা দরকার কারন আপনার রক্তের গ্রুপ জানা থাকলে আপনার আপন জনের কোন দুর সময় রক্তের প্রয়োজন হলে সাথে সাথে আপনি গিয়ে আপনার জনকে রক্ত দিয়ে জীবন বাঁচতে সহয়োগিতা করতে পারবেন। আপনার এক ফোঁটা রক্তে এক বেঁচে যাবে একজন মুমূর্ষু রোগী। তাই রক্তের গ্রুপ জেনে অবশ্যই দরকার। সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এক ঝাঁক স্বপ্ন বাজ তরুণ-তরুণী প্রচেষ্টায় এই মানবিক সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক। আপনাদের মানবিক সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা আমরা সব সময় পাশে থাকব।
সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানে একশত পঞ্চাশ এর অধিক শিক্ষার্থী ও জনসাধারণের  রক্তের গ্ৰুপ নির্ণয় করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের ভলান্টিয়াররা।
সংগঠনের কর্মকর্তারা আরো বলেন, সিলেট বিভাগের প্রতিটি গ্রামে গ্রামে রক্তের গ্রুপ নির্ণয়  ক্যাম্পেইন পরিচালনা করবো। আমাদের লক্ষ্য হচ্ছে সিলেট বিভাগের প্রতিটি মানুষকে নিজেদের রক্তের গ্রুপ জানানো এবং রক্ত সংক্রান্ত সকল সমস্যার সমাধান করা।
আপনারা যেকেউ চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা চাই সবাইকে নিয়ে আমরা এমন একটি সিলেট বানাতে, যেখানে রক্তের অভাবে কাউকে যাতে মরতে না হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ