আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ১২:০০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ১২:০০:৫৫ পূর্বাহ্ন
ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
ঢাকা, ২২ অক্টোবর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে রাজধানীর মিরপুর মডেল থানা ও আদাবর থানায় পৃথক হত্যা মামলা রয়েছে।  সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে মিরপুর মডেল থানার এক অভিযানে গ্রেপ্তার হন তিনি। তবে মিরপুর মডেল থানায় জায়গা না থাকায় তাকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) দিনগত রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রাতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।  এর আগে সোমবার দিনগত রাত সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে দেন ব্যারিস্টার সুমন। পোস্টে সুমন লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’ব্যক্তিগত আইডিতে পোস্ট দেওয়ার পাশাপাশি নিজের ফেসবুক পেজ থেকেও রার পৌনে ২টার দিকে একটি ভিডিও বার্তাও দেন ব্যারিস্টার সুমন। ২ মিনিট ৪৮ সেকেন্ডের সেই ভিডিওতে তিনি বলেন, তাকে নিয়ে দেশ ছাড়ার যেসব খবর প্রকাশিত হয়েছে সেগুলো সঠিক নয়। 
ব্যারিস্টার সুমন বলেন, 'আমি বাংলাদেশেই আছি। ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পরে আমি কোথাও যাইনি। শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম।'
উল্লেখ্য, ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এই আইনজীবী। তবে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ-৪ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন ব্যারিস্টার সুমন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার