আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

রমজানেরই রোজার শেষে’ গানের ৯২ বছর উদযাপন

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৩ ০২:০৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৩ ০২:০৭:১৬ অপরাহ্ন
রমজানেরই রোজার শেষে’ গানের ৯২ বছর উদযাপন
ঢাকা, ২৩ এপ্রিল : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের ৯২ বছর উপলক্ষে ‘ঈদ মিলন মেলা উদযাপিত হয়েছে। নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের উদ্যেগে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির মাজারে অনুষ্ঠিত এ আয়োজনে সম্মিলিতভাবে এ গানটি পরিবেশন করেন সংগঠনের নেতৃবৃন্দ। গীতিকার কবি এম আর মনজুর সভাপতিত্বে ও নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. এম এ মুক্তাদিরের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সংগঠক লুৎফুল আহসান বাবু, মসলেহ উদ্দীন খান মজলিস, মিয়াজান কবির, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ও এ্যাডভোকেট কে এম আশরাফ। কবিতা ও কথায় অংশ নেন কবি ও আবৃত্তিশিল্পী সালমা জাহান গোধুলি, মতিয়ারা  চৌধুরী মিনু, শেফালী দৌউসি, মাহমুদ খান বিজু, ছায়মা খাতুন রিভা, রিয়াদ মাহমুদ খান, জুলফিকার স্বপন, সাব্বির হোসেন সৌরভ প্রমুখ। এসময় অতিথিবৃন্দ বলেন, এই দিনটিকে জাতীয়ভাবে পালনে সরকারের সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা আমাদেরকে বিস্মিত করেছে। আমরা চাই ঢাকা বিশ^বিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে এই বিশেষ দিনটি পালনের পাশাপাশি জাতীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি ও গানটিকে জাতীয়করণ করা হোক।
এরপর জাতীয় কবির মাজার জিয়ারত ও দোয়া করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ