আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার
সর্বোচ্চ অনুদান দেবেন ডা: নৃপেন্দ্র দেবনাথ

মিশিগানে হচ্ছে ওঁ রাধা-কৃষ্ণ মন্দির 

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৩:০৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৯:৫৫:২১ পূর্বাহ্ন
মিশিগানে হচ্ছে ওঁ রাধা-কৃষ্ণ মন্দির 
হ্যামট্রাম্যাক, ২৫ অক্টোবর : মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক শহরে একটি হিন্দু মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরটির নাম দেওয়া হয়েছে ওঁ রাধা-কৃষ্ণ মন্দির। মন্দির প্রতিষ্ঠায় সর্বোচ্চ অর্থ দেবেন অবসরপ্রাপ্ত নিউরোরেডিওলজিস্ট এবং সহকারী অধ্যাপক ডা: নৃপেন্দ্র দেবনাথ। 
হ্যামট্রাম্যাক শহরে বসবাসরত সনাতন ধর্মানুরাগী ভক্তবৃন্দ একটি  হিন্দু মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সকলেই হিন্দু মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। এর অংশ হিসেবে একটি গির্জা কেনার উদ্যোগ নেয়া হয়েছে। গির্জাকে পালটে ওঁ রাধা-কৃষ্ণ মন্দির করা হবে। মন্দিরের জন্য গির্জা ক্রয়ে ২লাখ ১০ হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ডা: নৃপেন্দ্র দেবনাথ। এর মধ্যে ৫০ হাজার ডলার দেবেন তার দ্বিতীয় কন্যা সুদীপ্তা নীলা দেবনাথ। বাকি অর্থ সামর্থ্য অনুযায়ী চাঁদা দিবেন  ভক্তরা। ডা: নৃপেন্দ্র দেবনাথ জানিয়েছেন তার প্রথম কন্যা ডা: অনিন্দিতা দেবনাথ ও ডা: সুবর্না দেবনাথ মন্দির প্রতিষ্ঠায় আর কিছু আর্থিক অনুদান দেবে। 
তিনি আরও জানান, সাম্যের মন্দির হবে এটি। এই মন্দিরে ওঁ, গায়ত্রী এবং ওঁ তৎ সৎ মহামন্ত্রের অধিকার নিশ্চিত করা হবে। ওঁ ব্যতীত কোন পূজামন্ত্র বা অঞ্জলিমন্ত্র উচ্চারণ করা হবে না। তিনি জানান, পরমেশ্বরের মহান প্রতীক ওমকার (ওঁ) থেকে হাজার হাজার বছর ধরে শূদ্র ও নারীদের বঞ্চিত করা হচ্ছে। এই মন্দির সনাতনীদের এই নিন্দনীয় এবং বেদবিরোধী কলঙ্ক থেকে মুক্তি দান করবে। তিনি জানান, ওই তিন মন্ত্র সকল পূজা ও প্রার্থনা মন্ত্রকে পবিত্র করে। এই তিনমন্ত্র অদ্বিতীয়, পরমব্রহ্ম, পরমেশ্বরের প্রতীক। 
উল্লেখ্য, শহরে সনাতন অধিবাসীদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় মন্দির প্রতিষ্ঠার এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন ভক্ত। তারা জানান, স্থানীয় ভক্তদের স্বতঃস্ফূর্ত অনুদানেই হচ্ছে মন্দিরটি। প্রকল্পের কাজ চলমান। এজন্য তিন লাখ ডলারেরও বেশি প্রয়োজন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে সৈয়দপুর যুব  কল্যাণ পরিষদের নতুন  কমিটি, গুণীজন সংবর্ধনা

লন্ডনে সৈয়দপুর যুব  কল্যাণ পরিষদের নতুন  কমিটি, গুণীজন সংবর্ধনা