আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

মাবধপুরে আকবর  মর্তূজ  ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৩ ০২:৩১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৩ ১২:২৪:৫৬ পূর্বাহ্ন
মাবধপুরে আকবর  মর্তূজ  ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
মাধবপুর (হবিগঞ্জ) ২৩ এপ্রিল : উপজেলার ছাতিয়াইনে আকবর মর্তূজ ফাউন্ডেশনের ২০২৩ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের দরিদ্র মেধাবী ৪১ জন  শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল এন্ড কলেজে রোববার মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক আলী ওয়াক্কাস সোহেলের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সিলেটের ভাইস চ‍্যান্সেলর অধ‍্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম‍্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল এন্ড কলেজের ম‍্যানেজিং কমিটির সভাপতি সামছু উদ্দিন আহমেদ, হবিগঞ্জ জেলা বারের সহসভাপতি এডভোকেট আবু তাহের, ড. মোঃ আশরাফুল আলম, সিলেট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দীন, বাপার হবিগঞ্জ জেলা সেক্রেটারি  তোফাজ্জল সোহেল, প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, ইসলামী ব‍্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান, ফাউন্ডেশনের অন‍্যতম পৃষ্ঠপোষক পূবালী ব‍্যাংকের ডিজিএম আলী আমজাদ সেন্টু, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর।

আলী মনসুর সুমনের সঞ্চালনায় আরো বক্তব‍্য রাখেন,সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়া, সৈয়দ সাজ্জাদ মুরর্শেদ, শিক্ষক শেখ কামরুল হাসান, ফজলুল রহমান,আবু সালেক, সাদত হোসেন দুলাল, শহিদুল ইসলাম বাবু, মহিউদ্দিন আওয়াল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামির লস্কর প্রমূখ। প্রধান অতিথি ড. মোহাম্মদ জহিরুল হক  শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের  উদ্দেশ্য  বলেন, মাধবপুরে অনেক গুনি মানুষের জন্ম হয়েছে। জেলার মধ‍্যে শিক্ষায় অনেক এগিয়ে। মেধাবৃত্তি শিক্ষার্থীদের  প্রতিযোগিতা বাড়াবে। শিক্ষা অর্জনে ধনী গরীব বিষয় নয়। অধম‍্য ইচ্ছে শক্তি যথেষ্ট। মেধাবীরা আগামী দিনে  দেশের  কর্নধার। শিক্ষা অর্জনের পাশাপাশি  ভাল মানুষ হওয়া প্রয়োজন। তিনি বলেন আকবর মর্তূজের সন্তানরা সু শিক্ষিত ও ভাল  মানুষ হয়েছেন। এজন‍্যই তারা  ফাউন্ডেশন করে  মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান করে উৎসাহিত করছেন।২০০৯সাল থেকে  করোনা কালীন সময় ছাড়া  মেধাবৃত্তি প্রদান করে আসছে আকবর মর্তূজ ফাউন্ডেশন। পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে  বৃত্তির টাকা তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে মুনা নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত

মিশিগানে মুনা নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত