আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

আজ শ্যামাপূজা ও দীপাবলি

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০২:৫৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০২:৫৯:১০ পূর্বাহ্ন
আজ শ্যামাপূজা ও দীপাবলি
ওয়ারেন,৩১ অক্টোবর : দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উৎসব আজ। ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের।
পুরাণ মতে, অন্যায়-অত্যাচার দূর করতেই মা কালীর মর্ত্যে আগমন। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা দিতে আসেন দেবী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পুজো বা কালী পুজো অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক।   
মিশিগানের হিন্দু সম্প্রদায় আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করবে। রাতে মন্দিরে মন্দিরে শ্যামা দেবীর পূজা অনুষ্ঠিত হবে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
দীপাবলি উৎসবও আজ। ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের। দীপাবলী- আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলী। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হয়।  দীপাবলি হচ্ছে শ্যামা পূজার অন্যতম আকর্ষণ। দীপাবলি শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, শিখ এবং জৈন ধর্মাবলম্বীদেরও অনুষ্ঠান। দীপাবলির দিনে কালী পূজা হয়-তাই দীপাবলি আর কালী পূজা একইসূত্রে গাঁথা।
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি মিশিগানে রাজ্যের ডেট্রয়েট, ওয়ারেন, ট্রয়, ক্যান্টন, পন্টিয়াকসহ বিভিন্ন সিটিতে সাড়ম্বরে উদযাপিত করবে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে পূজা, অঞ্জলি প্রদান, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফায়ার ওয়াকর্স। 
শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে শিব মন্দির টেম্পল অব জয়ে দুইদিন ব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিন আজ বৃহষ্পতিবার, (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পূজা, রাত ৭টায় ধর্মীয় সঙ্গীত, রাত ৮টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি, রাত ৯টায় প্রসাদ বিতরণ। রোববার (৩ নভেম্বর)  সন্ধ্যা ৬টায় পূজা, ৬টা ৪৫ মিনিটে পুষ্পাঞ্জলি, রাত ৭টায়  অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে রয়েছে আকর্ষণীয় ডান্ডিয়া নৃত্য। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। 
মিশিগান কালিবাড়িতে আজ  বৃহষ্পতিবার, সকাল ১১টায় পূজা, দুপুর ১টায় পুষ্পাঞ্জলি, ১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ, বিকেল ৪টায় ধর্মীয় সঙ্গীত, সন্ধ্যা ৬টায় পূজা, ৬টা ৪৫ মিনিটে দীপাবলি, রাত ৭টায় ধুনুচি নাচ, রাত সাড়ে ১১টায় নিশি পুজা, ১২ টায় পুষ্পাঞ্জলি। এছাড়া শনিবার দিন ব্যাপী কর্মসূচিতে পূজার পাশাপাশি ছিল অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি।  
শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে ডেট্রয়েট দুর্গা টেম্পলে  আজ বৃহষ্পতিবার পূজা উদযাপনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টায় পূজা, রাত ৭টা ৩০ মিনিটে দীপাবলী ও আলোকসজ্জা,  রাত ৮টায় অঞ্জলি প্রদান, রাত সাড়ে ৮টায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং রাত ৯টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম