আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

সাউথফিল্ড ফ্রিওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা, এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৩ ১২:৫০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৩ ১২:৫০:৪৪ পূর্বাহ্ন
সাউথফিল্ড ফ্রিওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা, এক ব্যক্তি নিহত
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়ি/Michigan State Police/Twitter

সাউথফিল্ড, ২৪ এপ্রিল : মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, সাইথফিল্ড ফ্রিওয়ের এক্সপ্রেসওয়ের ডান লেনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে একজন মহিলা তার এসইউভি দিয়ে সজোরে ধাক্কা দেন। এ কারণে উত্তরগামী সাউথফিল্ড ফ্রিওয়ের একটি বড় অংশ প্রায় তিন ঘন্টার জন্য বন্ধ ছিল।
তদন্তকারীরা সন্দেহ করছেন যে ভোর ৪ টার দিকে ঘটা দুর্ঘটনায় অ্যালকোহলের সংযোগ আছে। এমএসপি রবিবারের একটি টুইটে  এ কথা বলেছে। এমএসপি বলেছে, ডেট্রয়েটের ৩৮ বছর বয়সী পুরুষের গাড়িটি ফ্রিওয়ের ডান লেনে থামানো অবস্থায় দাঁড়িয়ে ছিল। "ডেট্রয়েটের ২৬ বছর বয়সী এক নারী চালক ডান লেনে গাড়ি চালাচ্ছিলেন এবং থামানো গাড়িটিকে সজোরে আঘাত করেন। থেমে থাকা গাড়ির পুরুষ চালক এতে নিহত হয়েছেন। নারী চালককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। প্রথম লেফটেন্যান্ট মাইকেল শ বলেছেন, "আমরা বিশ্বাস করি অ্যালকোহল এই দুর্ঘটনার কারণ হতে পারে।" তদন্তকারীরা তাদের ঘটনা সম্পূর্ণ হওয়ার পরে পর্যালোচনার জন্য ওয়েইন কাউন্টি প্রসিকিউটরদের কাছে একটি প্রতিবেদন পাঠাবে বলে শ জানান।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ