আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

মাধবপুরে গাঁজার চালান উদ্ধার, টমটম চালক গ্রেফতার

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৭:২২ অপরাহ্ন
মাধবপুরে গাঁজার চালান উদ্ধার, টমটম চালক গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) ৩১ অক্টোবর : মাধবপুরে টমটমের ভেতরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১৮কেজি গাঁজার একটি বড় চালান পাচারের সময়  পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার রাত ১০টার দিকে মনতলা  মাধবপুর সড়কের মেরাশানী নামক স্থানে পুলিশ  অভিযান  চালিয়ে গাঁজাভর্তি  টমটমসহ আমিন মিয়া (২৭) কে গ্রেফতার  করে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপনসূত্রে খবর আসে সীমান্ত এলাকা থেকে গাঁজার চালাল নিয়ে একটি টমটম মাধবপুর সদরের দিকে আসছে। মনতলা তদন্ত কেন্দ্রের এস আই দ্বীন মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে  মনতলা মাধবপুর সড়কের  মেরাশানী নামক স্থানে অভিযান চালিয়ে টমটম টি আটক করে তল্লাশী চালিয়ে   টমটমের সীটের নিচে বিশেষ কৌশলে  লুকিয়ে রাখা ৯টি প‍্যাকেটে ১৮কেজি ভারতীয় গাঁজা উদ্ধার  করে। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টমটম চালক মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর উপজেলার সোয়াবই  গ্রামের আবু তাহেরের ছেলে আমিন মিয়া কে গ্রেফতার করে। ওসি জানান, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার  মোঃ রেজাউল হক খানের দিকনির্দেশনায়   মাদক বিরোধী  অভিয়ান জোরদার করা হয়েছে। এব‍্যাপারে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রণ  আইনে একটি মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি