আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

জুমার নামাজ ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০৪:১৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০৪:১৭:৫৬ পূর্বাহ্ন
জুমার নামাজ ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ঢাকা, ১ নভেম্বর (ঢাকা পোস্ট) : জুমার নামাজ ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পল্টন মোড় থেকে শুরু করে উত্তর গেট পর্যন্ত কিছু দূর পরপর দেখা গেছে পুলিশের উপস্থিতি। একই সঙ্গে উত্তর গেটসহ অন্যান্য গেটগুলোতেও অবস্থান করছেন পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা। ভেতরে যারা প্রবেশ করছেন তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এমন চিত্রই দেখা গেছে। 
সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত সময়ের আগেই মসজিদ ভরে বাইরেও দাঁড়িয়েছেন মুসল্লিরা। উত্তর গেটের দুই পাশে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। তাদেরও সামনে দাঁড়িয়ে আছেন ডিবি পুলিশের সদস্যরা। এর কিছু দূরেই রাখা হয়েছে প্রিজন ভ্যান। আর পল্টন মোড়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটি এপিসি।
নিরাপত্তার বিষয়ে কোনো আশঙ্কা আছে কি না জানতে চাইলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক তল্লাশি চলছে। নামাজ আদায় করতে এসে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারেন সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।এর আগে, গত ২০ সেপ্টেম্বর (শুক্রবার) বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব রুহুল আমিন জুমার নামাজ পড়তে আসায় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সে সময় দুই খতিবের অনুসারীদের মধ্যে ‘হাতাহাতি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়’। দুই পক্ষের মধ্যে জুতা ছোড়াছুড়িও হয়। ভাঙচুর করা হয় জাতীয় মসজিদের দরজা-জানালা। ওই ঘটনার দুই দিন পর খতিব রুহুল আমিনকে অপসারণ করে মুফতি আব্দুল মালেককে নতুন খতিব হিসেবে নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ