আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে অন্নকূট উৎসব উদযাপন

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০১:১০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০১:১০:২২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে অন্নকূট উৎসব উদযাপন
আটলান্টিক সিটি, ৩ নভেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল শনিবার সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে কৃষ্ণভক্তদের উদ্যোগে বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রাণের আমেজে “অন্নকূট উৎসব” উদযাপিত হয়। এই উৎসব “গোবর্ধন পূজা” হিসেবেও পরিচিত।
শ্রীমদ্ভগবত গীতার গোপন শ্রেষ্ঠ বাণী ‘সর্ব ধর্মান পরিত্যাজ মা মে কং স্মরণং ভজ।’ এ কথার আলোকে কার্তিক মাসের এসময় ব্রজবাসীরা এক বিশেষ অনুষ্ঠানের অয়োজন করে, যা গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব নামে খ্যাত।

শাস্ত্রমতে, স্বর্গের দেবতা ইন্দ্র কর্তৃক সৃষ্ট মহাপ্লাবন থেকে বৃন্দাবনবাসী ও গোধন রক্ষাকল্পে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন গিরি উত্তোলন করে তাতে বৃন্দাবনবাসী ও গোধনের আশ্রয়ের ব্যবস্থা করেন। এই দিনটিকে স্মরণ করে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা গোবর্ধন পূজা ও দেবতার উদ্দেশ্যে শতাধিক পদের উপাচার নিবেদন করে থাকে, যা অন্নকূট উৎসব হিসেবে পরিচিত।
অন্নকূট মানে খাবারের পাহাড়,যেখানে ছাপান্ন রকমের নিরামিষ খাবার প্রস্তুত করা হয় এবং নিয়ম মেনে শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দেবতাদের স্তরে স্তরে সাজিয়ে নিবেদন করা হয়। সেই সব নৈবেদ্যতে থাকে হরেক রকমের সুস্বাদু মিষ্টি, শাক-সবজি, ডাল, ভাজা সুস্বাদু খাবার ইত্যাদি।
“অন্নকূট উৎসব” এর বিভিনন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা,ভক্তিভাবে দীপদান, ভজন, কীর্তন,সমবেত 
প্রার্থনা ইত্যাদি।

অন্নকূট উৎসবে পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রম্মচারি শুভানন্দ দাস উপস্থিত থেকে কৃষ্ণভক্তদের কৃতার্থ করেন এবং অন্নকূট উৎসবের তাৎপর্য তুলে ধরেন। আটলান্টিক  কাউন্টিতে বসবাসরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অন্নকূট উৎসব উপলক্ষে ওইদিন প্রার্থনা হলে বিভিন্ন পদের উপাচার নিয়ে সমবেত হন। হিন্দু ধর্মাবলম্বীরা এই শুভ দিনটিতে তাদের বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ ও রঙ্গোলি দিয়ে সাজিয়ে উত্‍সব পালন করেন।
কৃষ্ণভক্ত সুমন মজুমদার অন্নকূট উৎসবে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। ভক্তকূলের অন্নকূট উৎসবের মহাপ্রসাদ আস্বাদন করার মধ্য দিয়ে অন্নকূট উৎসবের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর