আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

আলোর উৎসবে মেতেছে শিব মন্দির

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ১২:২৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ১২:২৭:২৮ অপরাহ্ন
আলোর উৎসবে মেতেছে শিব মন্দির
ওয়ারেন, ৪ নভেম্বর :  ‘হিমের রাতে ওই গগনের দীপগুলো রে/ হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে/ ঘরে ঘরে ডাক পাঠাল/ দীপালিকায় জ্বালাও আলো/ জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে...।’ রবীন্দ্রনাথের এ গান থেকেই বোঝা যায় দীপাবলি আলোর উৎসব। এ উৎসবে আলোর রঙে সনাতন ধর্মাবলম্বীরা রাঙিয়ে তুলে নিজেদের মন।

প্রদীপ প্রজ্বলন, পূজা অর্চনা, ডান্ডিয়া ড্যান্স আর নাচে গানে গতকাল রোববার শিব মন্দির টেম্পল অব জয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসবের সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।  ন্ধ্যায় সারি সারি প্রদীপ প্রজ্বলন আর দেবী আর্চনায় অনুষ্ঠিত হয় শ্যামাপূজা। পূজা পরিচালনা করেন পূর্নেন্দু চক্রবর্তী অপু।

রাত ৮টায় কেয়া দেবের ধর্মীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শ্যামাপূজা ও দীপাবলি উৎসবে এসে শুভেচ্ছা বিনিময় করেছেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন এবং স্টেট রিপেজেন্টেটিভ মাইক ম্যাকফল। এর আগে মেয়র লরি স্টোন ও স্টেট রিপেজেন্টেটিভ মাইক ম্যাকফল মন্দিরে পৌঁছুলে তাদেরকে স্বাগত জানান মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা ও চিনু মৃধা। লরি স্টোন ভক্তদের উদ্দেশ্যে বলেন, আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা আপনাদের ঐতিহ্য ও পরম্পরাকে শ্রদ্ধা করি। কারণ অন্ধকারকে দূর করতে আলোর উৎসব খুবই প্রয়োজন। অনুষ্ঠানের অতিথিদের হাতে উপহার তুলে দেন চিনু মৃধা। তাদের পরনে ছিল বাঙ্গালির বিশেষ পোষাক। উৎসবে নানা অনুষ্ঠান উপভোগ করেন মেয়র লরি স্টোন এবং মাইক ম্যাকফল। 

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। সবশেষে অন্তরা অন্তির  কোরিওগ্রাফিতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’ মঞ্চায়িত হয়েছে। শিব মন্দিরের শিল্পীদের সাবলীল অভিনয় ও নৃত্যকলার মাধ্যমে চণ্ডালিকা নৃত্যনাট্যটি উপস্থাপন করেন। নৃত্যনাট্যটি দর্শকদের ভূয়সী প্রশংসা লাভ করে। রাজ্যের  বিভিন্ন এলাকা থেকে আসা ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল মন্দির প্রাঙ্গন। সবশেষে প্রসাদ বিতরণ করা হয়। 


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত