আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

আন্তর্জাতিক 'টেরি বেকার' পুরস্কার লাভ করায় সম্মাননা পেলেন হবিগঞ্জের সোহেল

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০২:৫৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০২:৫৪:১৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক 'টেরি বেকার' পুরস্কার লাভ করায় সম্মাননা পেলেন হবিগঞ্জের সোহেল
সিলেট, ৬ নভেম্বর : নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক 'টেরি বেকার' পুরস্কার লাভ করায় হবিগঞ্জের সন্তান খোয়াই রিভার ওয়াটারকিপার ও পরিবেশ আন্দোলনের সক্রিয় সংগঠক তোফাজ্জল সোহেলকে সম্মাননা জানিয়েছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। গত ৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত রেস্তোরার মিলনায়তনে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ধরার উপদেষ্টা পরিষদের সভাপতি মানবাধিকারকর্মী সুলতানা কামাল ও ধরা'র কেন্দ্রীয় সদস্য সচিব ওয়াটারকিপার অ্যালায়েন্স এর বোর্ড মেম্বার শরীফ জামিল। 
পরিবেশ সংগঠক ও ধরা কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল করিম কিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, সিলেট ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শোয়েব আহমেদ মতিন, সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস, সহযোগী অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল,
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর সৈয়দ মিজবাহ উদ্দিন, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কৌশিক সাহা, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সিলেট এমএজি মেডিক্যাল কলেজের ডাঃ এনামুল হক, হাবিব নগর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির লিটন, প্রভাষক মোঃ শাহিন আলম, ব্যবসায়ী রিনি চৌধুরী, নারী উদ্যোক্তা সামসুন্নাহার সোমা, হাবিবুর রহমান মাশরুর, মওদুদ আহমেদ, সাংবাদিক শাকিলা ববি, সমাজকর্মী রোমেনা বেগম রোজী, নাসিমা চৌধুরী, সংস্কৃতিকর্মী নাহিদা খান সুর্মি প্রমূখ।   
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও লং আইল্যান্ড সাউন্ডকিপার টেরি বেকারের নামে প্রবর্তিত এই পুরস্কার যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরের ওয়াটারকিপার সদস্যদের মধ্যে প্রদান করা হয়। এবছর যুক্তরাষ্ট্র থেকে অ্যাওয়ার্ড লাভ করেন নর্থ ক্যারোলিনার এসটি জনস রিভারকিপার লিসা রিনামেন ও বিশ্ব থেকে বাংলাদেশের তোফাজ্জল সোহেল।
গত ২৮ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গ রাজ্যের মিলওয়াকি শহরে ওয়াটারকিপার অ্যালায়েন্স এর দ্বি- বার্ষিক সম্মেলনের সমাপনী অধিবেশনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৩শ জন ওয়াটারকিপার এর সদস্য এবং ওয়াটারকিপার অ্যালায়েন্স এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বের নদী রক্ষায় বিশেষ অবদান রাখা নদীকর্মীদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। ২০১৪ সাল থেকে ওয়াটারকিপার অ্যালায়েন্স এর সাথে সম্পৃক্ত তোফাজ্জল সোহেল ২০০৬ সাল থেকে হবিগঞ্জের খোয়াইসহ অন্যান্য নদী রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সেই কাজের স্বীকৃতি হিসেবে তোফাজ্জল সোহেলকে এই সম্মাননা প্রদান করা হয়। বিশ্বব্যাপী নদী কর্মীদের জন্য এটি একটি বিরল সম্মাননা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত